চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
9:11 অপরাহ্ন 06, জানুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
নির্বাচনী প্রার্থী, নৌকা প্রতীকের একজন প্রার্থী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী-৪ (বাগমারা) থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ কর্তৃক একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে প্রাণনাশের হুমকি, আপত্তিকর, আক্রমনাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার ৬ জানুয়ারি দুপুরে বাগমারা থানা মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর বাগমারা হামির কুৎসা মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্রপ্রার্থী এনামুল হককে উদ্দেশ্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় বক্তব্য এবং নৌকার বাইরে কোন মাস্তানি চলবে না বলে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক বক্তব্য দেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ -এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ ক এবং সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) (গ) ও (ঙ) এর বিধান লংঘন করেছেন মর্মে নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পেয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। আর এ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২০০৮ সাল থেকেই এলাকার সংসদ সদস্য। পরপর তিনটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি নৌকা প্রতীক নিয়ে করলেও এবার মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচন করছেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কালামের বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ জমা পড়েছে। তাকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশও দেয় এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত সোমবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে সুপারিশ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

‘বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

Next Post

নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ২ জন

Next Post
নরসিংদীর শিবপুরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ছবি, আহত ২ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ২ জন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে কম ভোটারের আসন কোনটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT