চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 08, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তর, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালা বাসভবন থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে এই কারাগারেই বন্দী রয়েছেন ইমরান খান।

আরব নিউজ জানিয়েছে, তোশাখানা মামলা এবং শরিয়া আইন লঙ্ঘন করে ইদ্দত শেষ হওয়ার আগেই বুশরা বিবিকে বিয়ে করার দায়ে দেশটির একটি আদালত ইমরান ও বুশরা বিবিকে কারাদণ্ডাদেশ দেয়। আদেশের পর ইমরান খানের বানিগাল বাসভবনকে ‘সাব জেল’ হিসেবে ঘোষণা করা হয়। ৩১ জানুয়ারি থেকে সেই বাসভবনেই বন্দি ছিলেন বুশরা বিবি।

খাবারে বিষ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ এনে বুশরা বিবি বেশ কয়েক মাস আগেই আদালতে আবেদন করেছিলেন যে, তাকে যেন আদিয়ালায় স্থানান্তরিত করা হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, আদালত বানিগালা সাব-জেল থেকে সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

এর আগে, ইসলামাবাদ ক্যাপিটল টেরিটরির চীফ কমিশনার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দণ্ডিত বুশরা বিবির বাসভবনকে সাব-জেল হিসেবে ঘোষণা দেয়। বুশরা বিবির আইনজীবী উসমান গিল বলেন, বানিগালাকে সাব জেল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছিল না। প্রাদেশিক সরকার বা পাঞ্জাব কারাগারের ইন্সপেক্টর জেনারেল এই ধরনের কোন নির্দেশ জারি করেনি। কারাদণ্ডের স্থানটি ট্রায়াল কোর্ট নির্ধারণ করবে, প্রধান কমিশনার নয়।

তবে শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন, বুশরা বিবিকে নিরাপত্তার কারণে বানিগালায় গৃহবন্দি করা হয়েছিল।

Tags: ইমরান খানপাকিস্তানবুশরা বিবি
Previous Post

বাংলাদেশ স্টার্টআপ সামিট আয়োজনে দুই প্রতিষ্ঠানের চুক্তি

Next Post

বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

Next Post
বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

তিস্তা নদীর পানি বিপদসীমার উপর, বন্যার আশঙ্কা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে ভারত ব্যর্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT