চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ স্টার্টআপ সামিট আয়োজনে দুই প্রতিষ্ঠানের চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 08, মে 2024
in কর্পোরেট নিউজ
A A
স্টার্টআপ সামিটে অংশগ্রহণকারী ব্যক্তিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্টার্টআপ সামিট আয়োজনে স্টার্টআপ বাংলাদেশ-এর সাথে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং। আগামী ২৭-২৮ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।

স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমার-এর উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম, উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম তাদের নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে শামসুল আরেফিন তার বক্তব্যে বলেছেন: বাংলাদেশ স্টার্টআপ সামিট আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য যে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে তা নিয়ে আমি উচ্ছ্বসিত। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একত্রিত করে আমরা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের অন্তহীন সম্ভাবনাগুলোকে তুলে ধরতে পারবো।

তিনি এই উদ্যোগকে বাংলাদেশের স্টার্ট-আপ এবং অ্যাডভার্টাইজিং জগতের একটি ইতিবাচক কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

এছাড়াও সামি আহমেদ বলেন: বাংলাদেশ স্টার্টআপ সামিটে এই চুক্তির মাধ্যমে আমাদের পার্টনারশিপকে একটি আনুষ্ঠানিক রূপ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের জন্য অন্যতম প্রয়োজনীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এই সামিটের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় সকলের স্থায়িত্ব এবং অন্তর্ভুক্তি দ্বারা আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের সাথে একযোগে ‘অসীম সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ’ এই ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪। এই সামিটের মাধ্যমে স্থানীয় বাজারের প্রচলিত নিয়মনীতি সম্পর্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি সুস্পষ্ট ধারণা দিয়ে বৈশ্বিক বাজারে উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ তৈরি হবে। একই সাথে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ পিচিং, নেটওয়ার্কিং ইভেন্ট ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের প্রগতিশীল স্টার্টআপ ব্যবস্থার সম্ভাবনাকে উপলব্ধি করতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহায়তা করবে।

একটি যথোপযোগী এবং দীর্ঘস্থায়ী ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলে, একটি স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের স্বপ্নই হবে দুই দিন ব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। এটি বাংলাদেশে উদ্যোক্তাদের অর্থায়ন, নেটওয়ার্কিং এবং বিভিন্ন পরামর্শ প্রদানে সহায়তা করে থাকে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট সম্পর্কে আরও জানতে এবং সামিটে নিবন্ধন করতে ভিজিট করুন: startupsummit.gov.bd

Previous Post

নগদ মেগা ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ২১ বিজয়ী

Next Post

ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

Next Post
ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তর, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT