চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে ভারত ব্যর্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 08, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তিস্তা নদীর পানি বিপদসীমার উপর, বন্যার আশঙ্কা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করতে ভারত ব্যর্থ হয়েছে বলে মনে করছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক “দ্য হিন্দু”। নদীটির বাংলাদেশের অংশ শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। কারণ ভারত তার অংশে পানি ধরে রাখে। ফলে বাংলাদেশের নদী নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

তিস্তা প্রকল্প নিয়ে কথা বলতে ঢাকা সফর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার। আগামীকাল বৃহস্পতিবার ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এ সময় শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি।

সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের প্রথমার্ধে শেখ হাসিনা দিল্লি সফর করবেন। এই সফর বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রভাবিত করে এমন সমস্যাগুলো মোকাবেলা করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের তিস্তা নদীকেন্দ্রিক চীনের পরিকল্পিত প্রকল্পটি বিনয় মোহন কোয়াত্রার এবারের সফরে আলোচনায় আসতে পারে। তার এই সফরে চীন বাহিনীর সাথে বাংলাদেশের আসন্ন এক যৌথ সামরিক মহড়ার কারণে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সম্ভাবনাও রয়েছে।

দ্য হিন্দু বলছে, বাংলাদেশে চীনের বিনিয়োগ পরিকল্পনা পর্যবেক্ষণ করছে ভারত। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে মাল্টি-মিলিয়ন ডলারের ড্রেজিং এবং উন্নয়ন প্রকল্প। তিস্তা নদী সংলগ্ন অঞ্চলকে ইকোনমিক জোনে পরিণত করার পরিকল্পনা এটি।

প্রকল্পটি ২০২০ সালে আলোচনায় আসে। তখন থেকেই প্রকল্পটি ভারতের নজরে রয়েছে। এটি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এবং দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোর কাছাকাছি পরিকল্পনা করা হচ্ছে। চীন ও বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার বিষয়ে ভারত নজর রাখছে বলে দ্য হিন্দুর খবরে জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মহড়ার খবর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার ওপর আমরা নজর রাখি। বিশেষ করে সেই ধরনের ঘটনা, যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার ওপর যা প্রভাব ফেলতে পারে। সেই সব বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করে থাকি।

Tags: তিস্তার পানিবাংলাদেশভারত
Previous Post

বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

Next Post

জিসিসি’র সাথে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

Next Post
বাংলাদেশ ও জিসিসি দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিসিসি’র সাথে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

ব্রণ বা ত্বকের সমস্যা দূর করতে কান মালিশের উপকারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কান মালিশে বাড়বে ত্বকের উজ্জ্বলতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT