চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়সা উসুল কন্টেন্ট ‘হাউ সুইট’!

প্রিমিয়ার দেখে যা বলছে দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 26, মার্চ 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠিত হয়ে গেল ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’র গ্র্যান্ড প্রিমিয়ার। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মঙ্গলবার রাতে কাজল আরেফিন অমি পরিচালিত এই কনটেন্ট এর প্রিমিয়ার আয়োজিত হয়। যেখানে এই ‘হাউ সুইট’ এর শিল্পী কলাকুশলীদের পাশাপাশি দর্শকরাও উপস্থিত ছিলেন।

সদরঘাট টু বরিশাল; অপূর্ব-ফারিণ ও পাভেলদের জার্নি এবং পরবর্তীতে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত রোমান্টিক-কমেন্ডি গল্পের ‘হাউ সুইট’। দেড় ঘণ্টার এই ওয়েব ফিল্মে যথেষ্ট হাস্যরস দর্শকদের আনন্দিত করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মুক্তির পর দর্শকরাও বিনোদিত হবেন।

প্রিমিয়ার শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সময় দর্শকরা বলেছেন, ‘পয়সা উসুল কনটেন্ট হাউ সুইট। ঈদের ওটিটির সেরা কাজ হতে পারে!”

অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে সিনেমার পোস্টার, ঢাকায় চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ কেউ আবার বলেছেন, ওটিটির বেশীরভাগ কনটেন্টে রক্তারক্তি খুন ও রহস্যের হয়, সেদিন দেখে ‘হাউ সুইট’ ফুল অব এন্টারটেনমেন্ট দিয়েছে।

অমির নির্মাণ মানেই দর্শকদের কাছে বাড়তি চমক। নাটকে সাফল্যে তিনি ওটিটি হোটেল রিলাক্স, অসময়ের মতো হিট কনটেন্ট উপহার দিয়েছেন। প্রতিটি কনটেন্ট ব্যবসায়িকভাবেও সাফল্যে পেয়েছে। এ কারণে ‘হাউ সুইট’-এ নতুন চ্যালেঞ্জ নিয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা।

অমি বলেন, হাউ সুইটের শুটিং করতে টিমের প্রত্যেকে অনেক কষ্ট করেছে। অনেক বাধার সম্মুখীন হয়েছি। এর পিছনে দীর্ঘদিন সময় দিয়েছি। প্রিমিয়ারে দর্শকদের উচ্ছ্বাস এবং প্রশংসা দেখে আমরা বলবো হয়তো এবারও সফল হবো। সবসময় চেষ্টা করি দর্শকরা আমার কাজগুলো যখন দেখবে তখন যেন আনন্দ পায়। হাউ সুইটেও সেই চেষ্টা করেছি। আশা করছি, ঈদে সবাইকে পূর্ণ বিনোদিত করতে পারবো।

প্রিমিয়ারে ছিলেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। অমি ভাইসহ আমরা চেয়েছিলাম সকলকে বিনোদন দিতে। সিনেমা হলের মধ্যে দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে আমরা সফল, তবে অপূর্ব ভাইকে মিস করছি। তিনি উপস্থিত থাকলে ভালো লাগতো।

হাউ সুইটে মায়া মায়া লাগে গানটিতে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন বালাম। তিনিও প্রিমিয়ারে উপস্থিত থেকে বলেন, প্রিয়তমার পর কাজের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। মায়া মায়া লাগে গানটি অনেক যত্ন নিয়ে করেছি। প্রিমিয়ারে হাউ সুইট সবার সাথে দেখে এতো মজা পেয়েছি যেটা বলে বোঝাতে পারবোনা। অমি এবং ফারিনসহ সকলে ফাটিয়ে দিয়েছে। ওদের কাজ দেখে মনে হয়েছে ওরা সবাই সুপারস্টার।

অপূর্ব-ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু, ইমেল হক। ঈদে ওটিটি প্ল্যার্টফম বঙ্গতে ‘হাউ সুইট’ মুক্তি পাবে। দর্শকরা ২৫ টাকা দিয়ে ‘হাউ সুইট’ দেখার সুযোগ লুফে নিতে পারবেন।

Tags: অপূর্বআবদুল্লাহ রানাইমেল হকএরফান মৃধা শিবলুকাজল আরেফিন অমিতাসনিয়া ফারিণবঙ্গসুষমা সরকার
Previous Post

ঈদ ঘিরে অস্থির মাংসের বাজার

Next Post

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

Next Post
কিশোরগঞ্জে বৃষ্টির কারণে ইসতিসকার নামাজের জন্য মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

ভারত ও বাংলাদেশের পতাকা একত্রে সংযুক্ত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অর্থনীতি ও নতুন বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT