চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ঘিরে অস্থির মাংসের বাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 26, মার্চ 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A

ঈদকে ঘিরে অস্থিরতা ছড়িয়েছে মাংসের বাজারে। সপ্তাহের ব্যবধানে গরু-খাসীর মাংসের দামে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বেড়েছে মুরগী এবং মাছের দাম। তবে দাম অপরিবর্তীত থাকায় কিছুটা স্বস্তি ডিমের বাজারে। এদিকে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মসলার বাজার। 

ঈদ ঘনিয়ে আসায় বছরের এ সময়টাতে চাহিদা বাড়ে গরু এবং খাসীর মাংসের বাজারে। কেননা মানুষ উৎসবের এ সময়টাতে তুলনামূলক ভালো খাওয়ার চেষ্টা করে। কিন্তু সপ্তাহ অন্তে দাম বেড়ে যাওয়ায় ভুগতে হচ্ছে সেই সীমিত আয়ের মানুষকেই।

কারওয়ান বাজারের পরিবারের জন্য গরুর মাংস কিনতে এসেছেন কবির হোসেন, দাম ৮০০ টাকা প্রতি কেজি। তিনি বলছেন: সত্যি বলতে রমজান মাসে আজই প্রথম গরুর মাংস কিনতে এসেছি। কিন্তু এখন দেখছি দাম বেড়ে গেছে। আমরা যারা ১২-১৫ হাজার টাকা বেতনের চাকুরি করি তাদের জন্য গরুর মাংস কেনা এক রকম স্বপ্ন হয়ে গেছে। আমি তো মনে হয় এ বছরে মুরগী ছাড়া গরুর মাংস কিনি নাই।

রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে। আর খাসীর মাংসের কেজি উঠেছে ১২০০ টাকায়।

বিক্রেতাদের দাবি: ২০ রোজা পর্যন্ত আমরা ৭৫০ টাকা করে গোসত বিক্রি করেছি। এখন গরু কিনতে গেলে দাম বেশি পড়ে। আগের চেয়ে এখন বাজারে গরু প্রতি ১৫ থেকে হাজার টাকা বেশি দামে কিনতে হচ্ছে। সে অনুয়ায়ী আমরা ৮০০ টাকা করে গোসত বিক্রি করছি।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকায় পর্যন্ত বেড়েছে পোল্ট্রি মুরগীর দাম। একই অবস্থা সোনালী-লেয়ারসহ অন্যান্য মুরগীর বাজারে।

বিক্রেতারা বলছেন সরবরাহ সঙ্কট না থাকলেও চাঁদাবাজী এবং সিন্ডিকেটের কারণে বাড়ছে দাম। মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারের মুরগী ব্যবসায়ী আমির হোসেন বলেন: মাসের কোন সংকট নেই। আড়তে মুরগী কিনতে গেলে একদাম, নিলে নাও না নিলে না নাও। কোন কথা শুনে না। আবার প্রতি ভ্যানে ৬০ টাকা করে চাঁদা দিতে হয়। যেখানে রোজার শুরুতে পোল্ট্রি মুরগীর দাম ছিলো ১৮০ টাকা সেটা এখন বিক্রি হচ্ছে ২২০ টাকা করে।

তবে স্বস্তি আছে ডিমের বাজারে। রোজার শুরু থেকেই প্রতি ডজন ডিম বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা।

দাম চড়েছে মসলার বাজারে। বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি তিন হাজার ৪০০ টাকা, লবঙ্গ এক হাজার ৫০০ টাকা, জিরা ৭০০ থেকে ৮০০ টাকা, গোল মরিচ ৮০০ টাকা, দারুচিনি ৬৫০ টাকা, হলুদের গুঁড়া ৫০০ টাকা, কালোজিরা প্রতি কেজি ৪৫০ টাকা, তেজপাতা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tags: ঈদগরুমসলা
Previous Post

যমুনা সুপার এক্সচেঞ্জ অফারের বিজয়ী পেলেন ১২৫ সিসি পেগাসাস বাইক!

Next Post

পয়সা উসুল কন্টেন্ট ‘হাউ সুইট’!

Next Post
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়সা উসুল কন্টেন্ট ‘হাউ সুইট’!

কিশোরগঞ্জে বৃষ্টির কারণে ইসতিসকার নামাজের জন্য মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT