তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
বুধবার ২৬ মার্চ বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনীরচর মধ্য পাড়ার ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।









