চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 24, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিকের ছবি, বিশাল ক্ষেপণাস্ত্র পরিবহনকারী যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সশস্ত্র বাহিনী গত বৃহস্পতিবার ইউক্রেনে নতুন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ওই ক্ষেপণাস্ত্রের কোড নাম ‘ওরেশনিক’।

বিবিসি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা অবশ্য এমন আইসিবিএম ব্যবহারের তথ্য অস্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে যেত। তবে ইউক্রেইনের সামরিক গোয়েন্দারা এটিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেছেন, যা দ্রুততার সঙ্গে নিশানায় আঘাত হানে।

রাশিয়ার পক্ষে পুতিন জানান, নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল একটি অস্ত্র কারখানায় এবং এটি সফলভাবে নিশানা ভেদ করেছে। ইউক্রেইনের সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ছয়টি ওয়ারহেড নিয়ে উড়ে গেছে এবং প্রতিটি ওয়ারহেডে ছয়টি করে ছোট বিস্ফোরক ছিল।

রাশিয়ার সামরিক বিশ্লেষকরা মনে করেন, ওরেশনিক সম্ভবত স্বল্প-পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি, যার পাল্লা ৫ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি যেকোনও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং মাটির নিচে গভীরে থাকা বাঙ্কার ধ্বংস করতে পারবে।

রুশ ভাষায় ‘ওরেশনিক’ অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ)। এই গাছের নামে রাশিয়া তাদের নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম রেখেছে। সবচেয়ে বড় বিষয় হলো- পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র, যা তথ্য এর আগে কখনো প্রকাশ করে মস্কো।

‘আরএস–২৬ রুবেজ’ নামে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর সংস্কার এনে ওরেশনিক তৈরি করেছে পুতিনের দেশ, বলেছে পেন্টাগন।

শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে; প্রয়োজনে পথের মধ্যে ভিন্ন পথেও যেতে পারে। এসব কারণে ওরেশনিককে শনাক্ত করা দুরুহ।

Tags: রাশিয়া
Previous Post

লেবাননে ইসরায়েলের একাধিক হামলা

Next Post

শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব

Next Post
শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব

বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT