চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে ইসরায়েলের একাধিক হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 24, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লেবাননে ইসরায়েলের হামলার সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় শনিবার (২৩ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩ জন।

আল জাজিরা জানিয়েছে, বৈরুতের মধ্যাঞ্চল এবং উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কয়েকদফা বিমান হামলা চালিয়েছে  ইসরায়েল। একটি আবাসিক ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে পুরো ভবন ধসে পড়েছে। এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

অপর একটি হামলায় ৪ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে ১৫ হাজার লেবানিজ।

Tags: ইসরায়েললেবাননহামলা
Previous Post

যন্ত্রাংশ নষ্ট, ডাক্তার নেই, সেবাও নেই

Next Post

কেমন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিক?

Next Post
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিকের ছবি, বিশাল ক্ষেপণাস্ত্র পরিবহনকারী যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিক?

শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT