চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 24, নভেম্বর 2024
in জনপদ, নারায়ণগঞ্জ
A A
বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ভিড় জমায়। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার বিশ্ববিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।

জেলা প্রশাসক বলেন, এই অসাধারণ সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের সুনামখ্যাত এই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশা করি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া আরও বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডাব্লিও কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. বিমল চন্দ্র দাস এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, হাজী মিসির আলী কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, প্রফেসর ড. আইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ উক্ত কলেজসমূহের শিক্ষকমন্ডলী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিন ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি, আরপিএসইউ এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা, প্রকৌশল অনুষদের ডিন ড. কিংকর প্রসাদ ঘোষ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো নাজমুল হাসান, কুমুদিনী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম, আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর কাজী লতিফুর রেজা, রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আলোচনাসভা শেষে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে মেধাবী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।

Tags: জিপিএ ৫শিক্ষার্থীদের সংবর্ধনা
Previous Post

শেরপুরে মরিয়মনগরে গারোদের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব

Next Post

সুপ্রিম কোর্টের আজকের মামলাগুলো শুনানি যেদিন

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের আজকের মামলাগুলো শুনানি যেদিন

ব্রিটিশ রাজা-রাণী বাংলাদেশে আসছেন, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজা-রাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT