চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ-ব্যাগেজের ক্ষয়ক্ষতি রোধে রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ-ব্যাগেজের ক্ষয়ক্ষতি, চুরি ঠেকাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা, অবহেলা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও ট্রানজিট অপারেশনের সময় যাত্রীদের লাগেজ-ব্যাগেজের নিরাপত্তা ও সুরক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সেই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ-ব্যাগেজের ক্ষয়ক্ষতি, চুরির অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল দিয়েছেন আদালত।

জনস্বার্থে করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ও সিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১০ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী মো. ওমর সামদানী, রওশন আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব ও নূর মুহাম্মদ আজমী।

গত বছর ১৬ ডিসেম্বর থাই এয়ারওয়েজের বিমানে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় ফেরেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। তাঁর সঙ্গে ছিল সাত কেজি ওজনের একটি ব্যাগ। ইমিগ্রেশন পার হয়ে ব্যাগ সংগ্রহ করার পর তিনি দেখেন ব্যাগটি ছেঁড়া এবং ভেতরের বেশকিছু জিনিস খোয়া গেছে। এ বিষয়ে প্রথমে তিনি থাই এয়ারওয়েজের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন। প্রতিকার না পেয়ে বিমানবন্দরের ‘লস্ট এন্ড ফাউন্ড’ দপ্তরে গিয়ে অভিযোগ করেন। কিন্তু ওই দপ্তর থেকে তাঁকে বলা হয়, বিমান চলাচল কর্তৃপক্ষের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অভিযোগ দিতে। তবে ভুক্তোভোগী আইনজীবী লাগেজ-ব্যাগেজের সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। সে নোটিশের জবাব না পেয়ে গত ১৫ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে রিট করেন।

Tags: বিমানবন্দরহাইকোর্ট
Previous Post

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ শহীদ সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ

Next Post

ভালো শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে ২০২ রানে থামল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে ২০২ রানে থামল বাংলাদেশ

দুটি মানুষ সিনেমা দেখছে, পেছনে অন্য দর্শক ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ঢাবিতে ‘দেয়ালের দেশ’সহ থাকছে যেসব ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT