চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার ঢাবিতে ‘দেয়ালের দেশ’সহ থাকছে যেসব ছবি

আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
দুটি মানুষ সিনেমা দেখছে, পেছনে অন্য দর্শক ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ২৩তম আসরটি শুরু হয়েছে শনিবার, পর্দা নামবে বুধবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিন (১৮ ফেব্রুয়ারি) দেখানো হবে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’।

একজন নারী ছবি তোলার জন্য অন্যদের ছবি দেখছেন, চারজন দর্শক ছবি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নবীন নির্মাতা মিশুক মনির পরিচালিত সরকারী অনুদানে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলী। মুক্তির আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ব্যাপক আলোচনা তৈরি করে।

সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন চাষী নজরুল পরিচালিত ‘দেবদাস’, দুপুর ১টায় আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’ এবং বিকেল সাড়ে ৩টায় ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফারিণ অভিনীত ছবি ‘ফাতিমা’।

ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকরা জানান, এবার উৎসবে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Tags: আমার ভাষার চলচ্চিত্রচলচ্চিত্রঢাবিদেবদাসদেয়ালের দেশফাতিমালিড বিনোদনসিনেমা
Previous Post

ভালো শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে ২০২ রানে থামল বাংলাদেশ

Next Post

নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ

Next Post
বাংলাদেশের ছাত্ররা বিক্ষোভে অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ

পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT