চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে ২০২ রানে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে শুরুটা ভালোই পেয়েছিল টিম টাইগার্স। পরে ব্যাটিং ব্যর্থতা দেখেছে। উসামা মীরের দাপুটে বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তান শাহিনসকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে।

দুবাই ক্রিকেটে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৩৮.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২০২ রানে থামে টিম টাইগার্স।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার। যদিও দ্রুতই ফিরে যান ওপেনার তানজিদ তামিম (৩ বলে ৬ রান) ও নাজমুল হোসেন শান্ত ( ২১ বলে ১২)। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলেছিল বাংলাদেশ। এর পরপরই ফিরে যান সৌম্য সরকার। ৩৮ বলে ৩৫ রান করে রানআউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।

পরে ভালোভাবেই সামলাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৪ রান। এরপরই ধস নামে। পরের ১০ ওভারে আরও চার ব্যাটারকে হারায় টিম টাইগার্স। হৃদয় ফেরেন ৩৩ বলে ২০ রান করে, মিরাজ ৪৪ রান করেন ৫৩ বলে, মুশফিকুর রহিম ১৪ বলে ৭ রান এবং জাকের আলি অনিক ৫ বলে ৪ রান করে ফিরে যান।

রিশাদ হোসেনও ইনিংস লম্বা করতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে ফিরে যান। পরে তানজিম সাকিব ও নাসুমের ব্যাটে দুইশ রান পার করে বাংলাদেশ। ২৭ বলে ৩০ রান করেন তানজিম, নাসুম করেন ১৬ বলে ১৫ রান। এছাড়া তাসকিন ৭ বলে ৪ রান করেন।

পাকিস্তান শাহিনসের হয়ে উসামা মীর চার উইকেট নেন। মুসা খান নেন দুই উইকেট।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তান শাহিনসবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসৌম্য
Previous Post

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ-ব্যাগেজের ক্ষয়ক্ষতি রোধে রুল

Next Post

মঙ্গলবার ঢাবিতে ‘দেয়ালের দেশ’সহ থাকছে যেসব ছবি

Next Post
দুটি মানুষ সিনেমা দেখছে, পেছনে অন্য দর্শক ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ঢাবিতে ‘দেয়ালের দেশ’সহ থাকছে যেসব ছবি

বাংলাদেশের ছাত্ররা বিক্ষোভে অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT