চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি-জমা শুরু

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
11:00 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in গাজীপুর, জনপদ, রাজনীতি
A A
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ও জমা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত ৪৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্য পদে ৯ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুর সংরক্ষিত ১ নং ওয়ার্ডের (মহিলা) ২ সদস্য প্রার্থী প্রথম মনোনয়ন পত্র জমাও দিয়েছেন।

কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন তিনি। সোমবার দুপুরে তার পক্ষে কৃষক লীগের কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে সহকারি রিটানিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি উপজেলা, ৩টি পৌরসভা ও সিটি করপোরেশন এলাকা থেকে একজন চেয়ারম্যান ছাড়াও পাঁচজন সাধারণ সদস্য এবং দুইজন সংরক্ষিত (মহিলা) সদস্য প্রার্থী প্রতিযোগিতা করতে পারবেন। সোমবার দুপুর পর্যন্ত এসব পদে ৪৩টি মনোনায়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্য পদে ৯ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

গত ৫ সেপ্টেম্বর কালীগঞ্জের এসএম নজরুল ইসলাম, ১১ সেপ্টেম্বর শ্রীপুরের মুক্তিযোদ্ধা সামশুদ্দিন খন্দকার ও একইদিন গাজীপুর মহানগরের বাসিন্দা মো. আতিকুর রহমান জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুর পর্যন্ত চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র জমা না দিলেও সংরক্ষিত ১নং ওয়ার্ডের (মহিলা) ২ সদস্য সহকারি রিটানিং অফিসারের কাছে প্রথম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য এসএম নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য সামশুদ্দিন খন্দকার ও গণফ্রন্টের গাজীপুর জেলা কমিটির সভাপতি আতিকুর রহমান।

নির্বাচনে সহকারি রিটানিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর সদর উপজেলার ওয়ার্ড’র অধিক্ষেত্রগুলো- গাজীপুর সদর উপজেলা পরিষদ, এর অধীনে ভাওয়াল মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ও বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের সমগ্র এলাকা।

কালিয়াকৈর উপজেলার ওয়ার্ডের অধিক্ষেত্রগুলো-কালিয়াকৈর উপজেলা পরিষদ, এর অধীনে মৌচাক, মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া, চাপাইর, শ্রীফলতলী, সূত্রাপুর, আটাবহ, ঢালজোড়া ইউনিয়ন পরিষদ এবং কালিয়াকৈর পৌরসভা।

শ্রীপুর উপজেলার ওয়ার্ডের অধিক্ষেত্রগুলো হলো- শ্রীপুর উপজেলা পরিষদ, এর অধীনে মাওনা, গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ, বরমী, গোসিংগা, রাজাবাড়ি, প্রহলাদপুর ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভা।

কাপাসিয়া উপজেলার ওয়ার্ডের অধিক্ষেত্রগুলো হলো-কাপাসিয়া উপজেলা পরিষদ, এর অধীনে সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, কড়িহাতা, ঘাঘটিয়া, সনমানিয়া, তরগাঁও, কাপাসিয়া, দূর্গাপুর ও চাঁদপুর ইউনিয়ন সমূহ।

কালীগঞ্জ উপজেলার ওয়ার্ডের অধিক্ষেত্রগুলো হলো- কালীগঞ্জ উপজেলা পরিষদ, এর অধীণে নাগরী, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুর সাদী, জামালপুর, মোক্তারপুর ইউনিয়ন সমূহ এবং কালীগঞ্জ পৌরসভা।

বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন রায়হানুল হক রায়হান ও ইব্রাহিম হোসেন। বুধবার রবিউল আলম বাবু, মীর ইকবাল, মোজাফ্ফর হোসেন ও আক্তারুজ্জামান আক্তার উত্তোলন করেন ও জমা দেন। মঙ্গলবার মোহাম্মদ আলী সরকার ও শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুরী জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটার ৬৩৬ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা হলেন জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ভোটারদের মধ্যে গাজীপুর সদরের ১৩২ জন, কালিয়াকৈর উপজেলায় ১৩১ জন, শ্রীপুরে ১২০ জন, কাপাসিয়ায় ১৪৬ জন এবং কালীগঞ্জে ১০৭ জন ভোটার রয়েছেন। তাদের ভোটে গাজীপুরে একজন চেয়ারম্যান, ৫ জন সদস্য ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।

গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন গাজীপুরসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর।

Tags: গাজীপুরজেলা পরিষদ নির্বাচন
Previous Post

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতার জাহাজের নতুন রেকর্ড

Next Post

এমিতে ‘এইচবিও’ এগিয়ে, ‘স্কুইড গেম’র লি জাং-জাই গড়লেন ইতিহাস

Next Post
অভিনেতা লি জাং-জাই 'স্কুইড গেম' এর জন্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিতে 'এইচবিও' এগিয়ে, 'স্কুইড গেম'র লি জাং-জাই গড়লেন ইতিহাস

নিম্নচাপে সাগর উত্তাল, তীরবর্তী এলাকা ও সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্নচাপে সাগর উত্তাল, তিন নম্বর সতর্কতা সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT