চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নচাপে সাগর উত্তাল, তিন নম্বর সতর্কতা সংকেত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:07 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in কক্সবাজার, জনপদ, পরিবেশ
A A
নিম্নচাপে সাগর উত্তাল, তীরবর্তী এলাকা ও সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরি আবহাওয়া বিরাজ করছে আর সাগর রয়েছে উত্তাল। সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

গত তিন দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।

এতে করে কক্সবাজারের উপকূলীয় এলাকা কুতুবদিয়া ধলঘাটা মাতারবাড়ী সহ জেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকেছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে সামুদ্রিক জোয়ারের ঢেউয়ে সৈকতের বালিয়াড়ি আবারো ভাংগন দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় সৈকতে পানি অনেক উপরে চলে আসছে। সৈকতের লাবনী পয়েন্টে ভাংগন সবচেয়ে বেশি দেখা দিয়েছে। এ ছাড়াও সৈকতের সুগন্ধা পয়েন্ট ডায়াবেটিস পয়েন্ট সীগাল পয়েন্ট কলাতলী পয়েন্ট হিমছড়ি ইনানী সোনারপাড়া সৈকতেও ভাংগন তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সৈকতের ঝাউগাছ উপড়ে যাচ্ছে। বালিয়াড়ির ভাংগন সৈকতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতে ভাংগন রোধে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এদিকে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় গত রবিবার থেকে সেন্টমার্টিন্স দ্বীপের সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

অপর দিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে সৈকতে আসা পর্যটকদের গোসল করার সময় সতর্ক করছে লাইফ গার্ড কর্মীরা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

Tags: নিম্নচাপসাগর উত্তাল
Previous Post

এমিতে ‘এইচবিও’ এগিয়ে, ‘স্কুইড গেম’র লি জাং-জাই গড়লেন ইতিহাস

Next Post

কিংবদন্তি গীতিকার-সুরকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা

Next Post
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি গীতিকার-সুরকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা

চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগীদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর সরকারি হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT