চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতার জাহাজের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, অর্থনীতি, খুলনা, জনপদ
A A
মোংলা বন্দরে বিশ্বের সর্বোচ্চ গভীরতার জাহাজের রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের ইতিহাসে প্রথমবারে মতো সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনার বাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে ভিড়েছে।

চীন থেকে আসা এ জাহাজটি সোমবার দুপুর (১২ সেপ্টেম্বর) সোয়া ২টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে।এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় কনটেইনার খালাসের কাজ। বুধবার (১৪ সেপ্টেম্বর) আবার চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাহিদ হোসেন জানান, গত ২৫ আগস্ট চীনের সাংহাই বন্দর থেকে কনটেইনার বোঝাই করে জাহাজটি ছেড়ে আসে। এরপর তাইওয়ান ও মালয়েশিয়া হয়ে সোমবার দুপুরে মোংলা বন্দর জেটিতে আসে। ১৮৬ মিটার লম্বা এ জাহাজটির গভীরতা ৮ মিটার। এটি বন্দরের ইতিহাসের সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন জাহাজ। জাহাজটিতে সাত হাজার ২৪১ মেট্রিকটন ওজনের বিভিন্ন পণ্য বোঝাই ২৮৯টি কনটেইনার এসেছে।

বন্দর সূত্র জানায়, ১৯৫০ সালরে ১১ ডিসেম্বর মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। তবে বন্দরে কনটেইনারবাহী জাহাজ আগমন ও পণ্য বোঝাই-খালাস শুরু হয় ১৯৮৫ সালের নভেম্বর থেকে। কিন্তু ৮ মিটার ড্রাফটের জাহাজ এর আগে কোনদিন বন্দরের জেটিতে ভেড়েনি।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ‍্যাডমিরাল এম মুসা বলেন, এখন থেকে এ বন্দরে বড় বড় অধিক গভীরতা সম্পন্ন জাহাজ অনায়াসে আসা-যাওয়া করতে পারবে।

Tags: চীনমোংলা বন্দর
Previous Post

রানির প্রতি সপরিবারে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাজা চার্লস

Next Post

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি-জমা শুরু

Next Post
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ও জমা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি-জমা শুরু

অভিনেতা লি জাং-জাই 'স্কুইড গেম' এর জন্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিতে 'এইচবিও' এগিয়ে, 'স্কুইড গেম'র লি জাং-জাই গড়লেন ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT