চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই শ্রীলঙ্কাতেই মাইলফলক ছুঁলেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 16, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফ্রিদি শ্রীলঙ্কায় ক্রিকেটে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ১০০ উইকেট শিকারের মাইলফলক খুব বড় কিছু না হলেও পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদির জন্য বিশেষ কিছুই। কীর্তিটি আরও একবছর আগে গড়ার সুযোগ পেয়েছিলেন, শেষঅবধি সেটি করতে লাগল একবছর বেশি সময়। প্রতিপক্ষ হিসেবেও পেলেন সেই শ্রীলঙ্কাকেই। লঙ্কানদের মাঠে তুলে নিয়েছেন ক্যারিয়ারের শততম উইকেট।

গল টেস্টে রোববার পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটে নেমেছে শ্রীলঙ্কা। ঠিক একবছর আগে জুলাইয়ে লঙ্কানদের বিপক্ষে হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আফ্রিদি। টেস্ট ক্রিকেট থেকে একবছর দূরে থাকলেও মাঝে আরও একবার দলে ফিরেছিলেন বাঁহাতি পেসার। টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় আবারও চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন।

আবারও দলে ফিরেছেন আফ্রিদি। যে শ্রীলঙ্কায় চোট পেয়েছিলেন, সেই শ্রীলঙ্কাতেই। লঙ্কানদের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে মাঠে ফিরেছেন। ক্যারিয়ারের ২৬তম টেস্ট খেলতে নেমে ছুঁয়েছেন ১০০ উইকেটের মাইলফলক। শ্রীলঙ্কার ওপেনার নিশান মাধুশকাকে ফিরিয়ে শততম উইকেটের দেখা পান ২৩ বর্ষী আফ্রিদি।

আফ্রিদির আগে পাকিস্তানের হয়ে টেস্টে কমপক্ষে ১০০ উইকেট নিয়েছেন আরও ১৭ বোলার। দলটির হয়ে ১০০ উইকেট নেয়া ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি অষ্টম দ্রুততম। তালিকায় শীর্ষে থাকা স্পিনার ইয়াসির শাহ ১৭ ম্যাচ খেলে পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৪ উইকেটে ১৪২ রান তুলেছে শ্রীলঙ্কা। ৮৪ বলে ৪৪ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৮৭ বলে ৪৯ রান করে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। অন্য উইকেটটি নিয়েছেন নাসিম শাহ।

Tags: আফ্রিদিম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্টসিলভা
Previous Post

অন্ধদের গ্রাম: যে গ্রামের পশুপাখিসহ সব মানুষ অন্ধ

Next Post

বাবার আপিল খারিজ, জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

Next Post
এক নারী ও দুই শিশু হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার আপিল খারিজ, জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

বৃদ্ধ ও যুবকের মুখের তুলনা, বয়সের প্রভাব দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্যাবলেট সেবনে হয়ে উঠবেন বার্ধক্য থেকে দীপ্ত তরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT