চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ট্যাবলেট সেবনে হয়ে উঠবেন বার্ধক্য থেকে দীপ্ত তরুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 16, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
বৃদ্ধ ও যুবকের মুখের তুলনা, বয়সের প্রভাব দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ধক্য দূর করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক আবিষ্কার করেছেন একটি রাসায়নিক মিশ্রণ। যেটি ওষুধের মাধ্যমে খাওয়া যাবে। আর এর ফলে বার্ধক্য থেকে আপনি হয়ে উঠবেন এক দীপ্ত তরুণ।

রোববার ১৬ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউ ইয়র্ক পোস্ট সূত্রে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১২ জুলাই ‘কেমিক্যালি ইনডিউসড রিপ্রোগ্রামিং টু রিভার্স সেলুলার এজিং’ নামের এক সমীক্ষার প্রতিবেদন গবেষকরা প্রকাশ করে। এর মাধ্যমে তারা দাবি করেন, তারা ছয়টি রাসায়নিক মিশ্রণ আবিষ্কার করেছেন। এগুলো ‘কয়েক বছর যাবৎ’ মানুষের এবং ইঁদুরের ত্বকের কোষের বার্ধক্য দূর করতে সক্ষম হবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েল গবেষক ডেভিড সিনক্লেয়ার টুইটারের একটি পোস্টে লিখেন, ‘আমাদের সর্বশেষ গবেষণা প্রকাশনার কাজ শেষ হওয়ার কারণে আমরা কৃতজ্ঞ। আমরা আগে দেখিয়েছি ভ্রূণের জিন থেরাপি ব্যবহার করে বয়সের পরিবর্তন করা সম্ভব। এখন আমরা দেখাব, রাসায়নিক মিশ্রণ দিয়ে কম মূল্যে পুরো শরীরের পুনর্জীবনের একটি দিক।

তিনি বলেন, প্রতিটি রাসায়নিক মিশ্রণে পাঁচ থেকে সাতটি যৌগ রয়েছে। এর মধ্যে অনেকগুলো যৌগ শারীরিক এবং মানসিক সমস্যাগুলোর চিকিত্সার জন্য আবিষ্কৃত।

তিনি বলেন, হার্ভার্ড মেডিকেল বিভাগে তিনিসহ তার দল তিন বছরেরও বেশি সময় ধরে অণুগুলো খুঁজে বের করার জন্য কাজ করেন। যেগুলোর মাধ্যমে কোষ বার্ধক্যের বিপরীতে কাজ করবে এবং মানব কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে পারবে। অবশেষে তারা সফলতার মুখ দেখছেন বলে দাবি করেন তিনি।

তবে হার্ভার্ডের একজন অধ্যাপকসহ অন্যান্য বিজ্ঞানীরা গবেষণাটি ‘বেশিরভাগই হাইপ এবং প্রাথমিক’ বলে জানিয়েছেন।

Tags: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Previous Post

বাবার আপিল খারিজ, জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

Next Post

আমি নিশ্চিত, এই সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন: ববি

Next Post
ময়ূরাক্ষী সিনেমার পোস্টার যেখানে একজন নারী ও একজন পুরুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি নিশ্চিত, এই সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন: ববি

স্রোতে ভেসে যাওয়া অবস্থায় স্বামী-স্ত্রী ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর সঙ্গে ছবি তুলতে গিয়ে তীব্র স্রোতে ভেসে গেলেন স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT