চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধদের গ্রাম: যে গ্রামের পশুপাখিসহ সব মানুষ অন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 16, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অন্ধদের গ্রামে বসবাসকারী মানুষ ও পশুপাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোটা পৃথিবী রহস্যে মোড়া তার মধ্যে একটি রহস্য ‘টিলটেপেক’ গ্রাম। মেক্সিকোর এই গ্রামের অপর নাম ‘ভিলেজ অফ ব্লাইন্ড’ বা ‘অন্ধদের গ্রাম’। মেক্সিকোর গভীর অরণ্যে থাকা ছোট্ট এই গ্রামে ‘জাপোটেক’ প্রজাতির বাস। ৩০০ এর বেশি জাপোটেক পরিবার এই গ্রামে বাস করেন।

‘টিলটেপেক’ গ্রামটি মেক্সিকোর গভীর জঙ্গলে। সভ্যতা ও উন্নয়ন থেকে বহু ক্রোশ দূরে। টিলটেপেকগ্রামের মানুষ থেকে শুরু করে গবাদি পশু, বন্য প্রাণী অর্থাৎ, এই গ্রামে বসবাসকারী প্রতিটি জীবন্ত প্রাণী চোখে দেখতে পায় না।

অন্ধদের গ্রামে শিশু ও যুবকদের ছবি, যারা হাঁটাচলা করছে ও বই পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিলটেপেক গ্রামে প্রায় ৭০টি কুঁড়ে ঘর রয়েছে। কিন্তু এর মধ্যে কোনও ঘরেই দরজা-জানালা নেই। এই এলাকার বাসিন্দাদের মতে, এই গ্রামে পাখি উড়ে না। তাঁদের দাবি, এই গ্রামের উপর দিয়ে ওড়ার সময় তারা অন্ধ হয়ে যায় এবং বড় বড় গাছে গিয়ে ধাক্কা মেরে সেখানেই মারা যায়।

এই গ্রামের অবস্থা কেন এমন তা নিয়ে শুরু গবেষণা শুরু করেছিল মেক্সিকোর স্থানীয় প্রশাসন এবং বিজ্ঞানীরা।

অন্ধদের গ্রামে পশুপাখিসহ মানুষ ও ঘরবাড়ি, প্রকৃতি পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

 

গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, একটি অভিশপ্ত গাছের কারণেই এই গ্রামের সব প্রাণী অন্ধ। এই গ্রামে জন্ম নেওয়া সব শিশুই প্রাথমিক ভাবে আর পাঁচটা শিশুর মতো সুস্থ ও সবল হয়। কিন্তু কালের নিয়মে অদ্ভুত ভাবে এক সপ্তাহের মধ্যেই তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।

স্থানীয়দের মতে, টিলটেপেকের বাসিন্দাদের অন্ধ হওয়ার কারণ ‘লাভজুয়েলা’ নামের একটি গাছ। যদিও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই গাছের অস্তিত্ব খুঁজে পাননি। তবে স্থানীয়দের দাবি, ওই গাছ গ্রামের মধ্যেই রয়েছে। সেই গাছের অভিশাপেই নাকি গ্রামবাসীদের এই অবস্থা।

 

পাহাড়ি পর্বত ও সবুজ বনভূমির মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

 

তবে বিজ্ঞানীদের ধারণা, টিলটেপেক গ্রামের বাসিন্দাদের অন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক বিষাক্ত মাছি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মেক্সিকোর ওই ঘন জঙ্গলে প্রচুর পরিমাণে ব্ল্যাক ফ্লাই মাছি রয়েছে। যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় টিলটেপেক গ্রামেও। এই বিষাক্ত মাছির কামড়ে সারা শরীরে জীবাণু ছড়ায়। জীবাণুর অভিঘাত এতটাই বেশি যে, এর সরাসরি প্রভাব পড়ে চোখের স্নায়ুর ওপর। তবে এর বিপক্ষ মতও রয়েছে। আর সেই কারণেই এই গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং পশুপাখি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে।

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সংক্রান্ত নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

 

মেক্সিকোর সরকার যখন প্রথম টিলটেপেকের সম্পর্কে জানতে পারে, তখন এই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামবাসীদের অনেকে অসুস্থ হয়ে যান। বেশ কয়েক জন মারাও যান। এর পর তাঁদের আবার টিলটেপেকে ফিরিয়ে দিয়ে আসা হয়।

 

 

 

 

Tags: মেক্সিকো
Previous Post

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

Next Post

সেই শ্রীলঙ্কাতেই মাইলফলক ছুঁলেন আফ্রিদি

Next Post
আফ্রিদি শ্রীলঙ্কায় ক্রিকেটে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই শ্রীলঙ্কাতেই মাইলফলক ছুঁলেন আফ্রিদি

এক নারী ও দুই শিশু হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার আপিল খারিজ, জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT