চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর বাড়লো সুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেডের নীতিনির্ধারকেরা সর্বসম্মতভাবে সুদের হার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেন।

এর ফলে ফেডের বেঞ্চমার্ক সুদের হার বেড়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে দাঁড়িয়েছে। ফেডের ১২ সদস্যের ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) ১২-০ ভোটে সিদ্ধান্তটি অনুমোদন করে।

ফেড জানিয়েছে, মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তাও বেশি। সুদের হার বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতিকে দীর্ঘমেয়াদে ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেন, মূল্যস্ফীতি অনেক বেশি এবং দীর্ঘদিন ধরেই তা উচ্চ পর্যায়ে রয়েছে। মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফিরছে কি না এবং যথেষ্ট দ্রুতগতিতে ফিরছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নিশ্চিত হতে হবে।

চলতি বছর শেষ হওয়ার আগে আরও এক দফা সুদের হার বাড়তে পারে বলেও ফেডের নীতিনির্ধারকদের পূর্বাভাসে ইঙ্গিত রয়েছে। সেপ্টেম্বরের বৈঠকের পর প্রকাশিত অর্থনৈতিক পূর্বাভাসে নীতিনির্ধারকেরা সুদের হার ও মূল্যস্ফীতির গতিপথ নিয়ে নতুন হিসাব দিয়েছেন।

ফেডের সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিপরীত। ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমানোর দাবি জানিয়ে আসছেন। বুধবারের সিদ্ধান্তের পরও তিনি দ্রুত সুদের হার কমানোর পক্ষে অবস্থান জানান। তবে ফেড চেয়ারম্যান ওয়ার্শ এ বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্য বিতর্কে যেতে চাননি।

মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি বাজারেও সাম্প্রতিক অস্থিরতা ফেডের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আগস্টে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক এক বছরে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

ওয়ার্শ বলেন, তেল বা খাদ্যের মতো নির্দিষ্ট পণ্যের দাম সরাসরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ফেডের নেই। তবে এসব পণ্যের দাম বৃদ্ধির প্রভাব যেন পুরো অর্থনীতিতে ছড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব।

ফেডের সুদের হার বাড়ানোর পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও চাপ দেখা গেছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদও উচ্চ পর্যায়ে রয়েছে। ফেডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন ৫ শতাংশের কাছাকাছি এবং ৩০ বছরের বন্ডের ফলন ৫ দশমিক ৩ শতাংশের ওপরে ছিল।

ফেডের মূল্যায়নে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম এখনো দৃঢ় রয়েছে, উৎপাদনশীলতা বাড়ছে এবং মূলধনী বিনিয়োগও শক্তিশালী। তবে ভূরাজনৈতিক পরিস্থিতি থেকে তৈরি অনিশ্চয়তা অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

Tags: ফেডারেল রিজার্ভমূল্যস্ফীতিযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসুদের হার
Previous Post

নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট

Next Post

মেসির শততম গোলের ম্যাচে চ্যাম্পিয়ন্স কাপ জিতল মিয়ামি

Next Post

মেসির শততম গোলের ম্যাচে চ্যাম্পিয়ন্স কাপ জিতল মিয়ামি

রাফিনহার হ্যাটট্রিক, ইয়ামাল-জেসাসে ৭ গোল বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT