চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের মতামত দেওয়ার সুযোগ রাখতে ব্যালটে ‘না’ প্রতীক অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি-৯-এর উপবিধি (১) সংশোধন করেছে। এতে স্থগিত প্রতীক বাদে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ দেওয়ার বিধান রাখা হয়েছে।

সংশোধিত তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ডাব, তারা, বই, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, পাগড়ি, পালকি, প্রজাপতি, ফুটবল, বৈদ্যুতিক পাখা, মশাল, মাছ, মোটরসাইকেল, মোবাইল ফোন, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হেলিকপ্টার, হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রাখা হয়েছে। তালিকায় ‘নৌকা’কে আলাদাভাবে ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন বিধানে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ প্রতীক রাখার সুযোগ যুক্ত করা হয়েছে। ফলে কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজনই থাকলেও ভোটাররা ওই প্রার্থীকে গ্রহণ না করার মতামত প্রকাশের সুযোগ পাবেন।

নির্বাচনী অর্থ ব্যয় ও হলফনামা সংক্রান্ত বিধিতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ বা চার্জ গঠন করেছে বলে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tags: ইসিনির্বাচন কমিশনসংসদ নির্বাচন
Previous Post

সাইবার সুরক্ষা আইনে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার সুস্পষ্ট সংজ্ঞা ও প্রতিকার-বিধানের দাবি

Next Post

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর বাড়লো সুদ

Next Post
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর বাড়লো সুদ

মেসির শততম গোলের ম্যাচে চ্যাম্পিয়ন্স কাপ জিতল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT