লা লিগার ম্যাচে বড় ব্যবধানে জয় তুলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। রেসিং ক্লাব সান্তাদারের বিপক্ষে ৭-২ গোলের বড় ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্লাবটির অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা দিয়াস। এতে শুধু পয়েন্টে নয় গোল ব্যবধানেও রিয়াল মাদ্রিদ থেকে বেশ খানিকটা এগিয়ে গেল বার্সেলোনা। লা লিগায় কাইলিয়ান এমবাপেকে সরিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রাফিন, তার গোল সংখ্যা নয়টি।
সান্তাদারের বিপক্ষে গোলের শুরুটা করেন পর্তুগীজ তারকা জোয়াও ক্যানসেলো। শুরুর আট মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রাফিনহা। ৩০ মিনিটে সান্তাদারের ম্যাগুয়েত্ত্বে গ্যায়ে প্রথম গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ৩৬ মিনিটে সান্তাদারের অ্যাসিয়ের ভিলালিব্রে আত্মঘাতী গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
প্রথমার্ধে আরও একটি গোলের দেখা পায় বার্সা। ৪২ মিনিটে বার্সার চতুর্থ এবং রাফিনহা তার দ্বিতীয় গোল করেন। ৪-১ ব্যবধানে বিরতিতে যায় বার্সা। বিরতি থেকে ফিরে ইয়াসির জাবিরি ৬৫ মিনিটে সান্তাদারের দ্বিতীয় ও শেষ গোলটি করেন। দুই মিনিট পর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন কাতালানদের অধিনায়ক। বার্সা এগিয়ে যায় ৫-২ গোলের ব্যবধানে।
সান্তাদারের কফিনে আরও একটি পেরেক ঠোকেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসাস। ৭৯ মিনিটে তার গোলে ৬-২ এ এগিয়ে যাওয়ার পর শেষ গোলটি করেন লামিন ইয়ামাল। ৮৯ মিনিটে ইয়ামাল সবশেষ গোলটি করলে ৭-২ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এ জয়ে ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। গোল ব্যবধানেও রিয়াল মাদ্রিদ থেকে ১১ গোলে এগিয়ে কাতালানরা। সমান সংখ্যক ম্যাচে পাঁচটি জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদিদ।









