চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধপথে মধ্যপ্রাচ্যে গিয়ে অবৈধপথে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পেতে পরিবারের আর্থিক সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন দক্ষ এবং অদক্ষ শিক্ষিত যুবকরা। তবে এসব দেশে গিয়ে কাজ হারিয়ে বেকারত্বের সমস্যায় ভুগছেন অনেকেই, এমন অবস্থায় পড়ে আকামার মেয়াদ হারিয়ে অবৈধপথে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে মধ্যপ্রাচ্যে। ৩ থেকে ৯ লাখ টাকা দিয়ে ভিসা কিনে সৌদি, কুয়েত,কাতার, আরব আমিরাত, ওমানে যাচ্ছেন বাংলাদেশিরা।

গত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক কর্মযজ্ঞ চলে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। বিভিন্ন দেশের অসংখ্য শ্রমিক সেই কাজে ভূমিকা রাখে। ডিসেম্বর মাসে বিশ্বকাপ শুরু হওয়ার আগ মূহুর্তে বন্ধ করে দেওয়া হয় সব ধরণের নির্মাণ কাজ। যার কারণে বেকার হয়ে পড়ে দেশটিতে থাকা শ্রমিকরা গত ৮ মাস ধরে মানবতর জীবন যাপন করছে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকরা। অনেকর বৈধ আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কাজ না থাকায় প্রতিমাসে নিজের থাকা খাওয়া খরচ জোগাড় করতেও কষ্ট হয়ে পড়েছে তাদের। কাজ চালু না হওয়ায় অনেক কোম্পানি শ্রমিক ছাটাই করে দিচ্ছে।

এদিকে কুয়েতে শোন ১৮ নং আখদ ক্লিনিং ভিসা ৬ থেকে থেকে ৭ লাখ টাকায় কিনে প্রবাসে আসেন অনেকেই। মাসে ৭৫ দিনার বেতনের চাকুরীতে থাকার খরচ মালিক বহন করলেও খাওয়া খরচসহ যাবতীয় খরচ নিজেকে বহন করতে হয়। অনেক কোম্পানিতে আসার ২ থেকে ৩ বছর পর কাজের চুক্তি বাতিল হয়ে যায়। পুনরায় একই কোম্পানিতে অথবা অন্য কোম্পানিতে আকামা নবায়নের খরচ জোগাড় করতে না পেরে অবৈধ হয়ে পড়ছে বাংলাদেশিরা। স্থানীয় প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে জেল জরিমানা দিয়ে আর ফিরতে পারবেন না এই শর্তে ফেরত যাচ্ছেন বাংলাদেশে।

Tags: অ‌বৈধ প‌থে বি‌দেশপ্রবাসীমধ্যপ্রাচ্য
Previous Post

ব্রিটেনে বাগানবিলাসীদের সংগঠন অমরাবতির চতুর্থ মিলন মেলা

Next Post

সাকিব এখন শ্রীলঙ্কায়, দুপুরে যাচ্ছেন মুশফিক

Next Post
দুটি পুরুষ একসাথে মোবাইল ফোনে দেখছেন, বিমানবন্দরে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব এখন শ্রীলঙ্কায়, দুপুরে যাচ্ছেন মুশফিক

নতুন আইফোন ১৫ সিরিজের বিভিন্ন রঙের মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সুবিধা ও আকর্ষনীয় দামে বাজারে এলো আইফোন ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT