চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সুবিধা ও আকর্ষনীয় দামে বাজারে এলো আইফোন ১৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৫ সিরিজের বিভিন্ন রঙের মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর মাস মানেই অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের নতুন পণ্য। সেইধারা অব্যাহত রেখে উন্মুক্ত হলো আইফোনের ১৫ সিরিজ। প্রথমবারের মতো ‘টাইপ সি’ চার্জার থাকছে এই ফোনে। এ ছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়েছে।

স্থানীয়সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলো উন্মোচন করা হয়। অ্যাপল পার্কে অনুষ্ঠিত এই ইভেন্টের লাইভ স্ট্রিম করেছে অ্যাপল টিভি অ্যাপ।

অ্যাপল জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি জানিয়ে আসছিলেন অ্যাপলের ব্যবহারকারীরা। অবশেষে আইফোন ১৫-তে সেই চার্জার যুক্ত করল অ্যাপল।

নতুন আইফোন সিরিজের অধীনে ৪টি মডেল বাজারে এসেছে– আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই চারটি মডেলেই ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে অর্থাৎ, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই এখন চার্জ হবে আইফোন।

জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৫ প্রো ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য শুরু হয়েছে ১,১৯৯ ডলার থেকে। এই ফোন দুটি বাহারি কালারে বাজারে পাওয়া যাবে।

নতুন সিরিজের চারটি মডেল আগের মডেল থেকে অনেক উন্নত বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

Tags: অ্যাপল আইফোনআইফোন ১৫
Previous Post

সাকিব এখন শ্রীলঙ্কায়, দুপুরে যাচ্ছেন মুশফিক

Next Post

মামলা জট দূর করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন নতুন প্রধান বিচারপতি

Next Post
নতুন প্রধান বিচারপতি মামলার জট কমাতে দেশের সহযোগিতা চান. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা জট দূর করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন নতুন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT