চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব এখন শ্রীলঙ্কায়, দুপুরে যাচ্ছেন মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি পুরুষ একসাথে মোবাইল ফোনে দেখছেন, বিমানবন্দরে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ফাইনাল খেলার আশা না থাকলেও শেষ ম্যাচটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিপক্ষ যে ভারত। যদি রোহিত-বিরাটদের দলকে হারিয়ে দেয়া যায় তাহলে হতাশা ভুলে আবার চাঙা হয়ে উঠবে দল। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে ভারত-বধ হতে পারে বড় টনিক। অনুমেয়ভাবেই শুক্রবারের ম্যাচটা ঘিরে বাংলাদেশ দল বেশ সিরিয়াস। অধিনায়ক সাকিব আল হাসান মঙ্গলবারই ছুটে গেছে শ্রীলঙ্কায়।

আজ দুপুরে মুশফিকুর রহিম ধরবেন কলম্বোর ফ্লাইট। বিসিবি সূত্রে নিশ্চিত হয়েছে চ্যানেল আই অনলাইন।

তিন দিনের বিশ্রাম শেষ আজ রাতে প্রেমাদাসায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সাকিব-মুশফিকও যোগ দেবেন ব্যাট-বলের প্রস্তুতিতে। পুরো দলের অনুশীলন শুরু রাত আটটায়।

গতকাল মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আশা প্রকাশ করেছিলেন যে, সাকিব বুধবারের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। অথচ বিশ্বসেরা অলরাউন্ডার পৌঁছে গেছেন এক দিন আগেই।

মুশফিকেরও এত দ্রুত ঢাকা ছাড়ার কথা ছিল  না। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সকালে মিরপুরে অনুশীলন করে বিকেলে রওনা হওয়ার কথা ছিল তার। সাকিব-মুশফিকদের দ্রুত ছুটে যাওয়াই বুঝিয়ে দেয় ভারত ম্যাচের কতটা গুরুত্ব!

মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অদ্ভূতুড়ে সূচির কারণে ভারত ম্যাচের আগে বড় বিরতি পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও হারের পরই ব্যক্তিগত কাজে দেশে চলে আসেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়ে রাখেন মুশফিক। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসে কন্যা সন্তান।

Tags: এশিয়া কাপকলম্বোবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসসাকিব-মুশফিক
Previous Post

বৈধপথে মধ্যপ্রাচ্যে গিয়ে অবৈধপথে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

Next Post

নতুন সুবিধা ও আকর্ষনীয় দামে বাজারে এলো আইফোন ১৫

Next Post
নতুন আইফোন ১৫ সিরিজের বিভিন্ন রঙের মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সুবিধা ও আকর্ষনীয় দামে বাজারে এলো আইফোন ১৫

নতুন প্রধান বিচারপতি মামলার জট কমাতে দেশের সহযোগিতা চান. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা জট দূর করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন নতুন প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT