চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, বাংলাদেশ, সিলেট
A A
পররাষ্ট্রমন্ত্রী ও ইইউ পর্যবেক্ষক দলের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দল।

বুধবার ২৭ ডিসেম্বর রাতে সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়সহ পররাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন। সেখানে তারা দীর্ঘসময় অবস্থান করে মন্ত্রীর সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন নিয়ে তার নিজস্ব কোনো মন্তব্য ছিল না । তারা শুধু শুনেছেন। আমি বলেছি, মিডিয়ার সাথে কথা বলেন। তারা কোনো ধরণের মিডিয়া ফেইস করবে না বলে জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে আগামী দিনে আমাদের কি পরিকল্পনা। আওয়ামী লীগের আজকের নির্বাচনী ইশতেহারে কি কি আছে- সেই সব বিষয়ে জানতে চেয়েছেন। সেগুলো তাদের কাছে তুলে ধরি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলে ধরতে চাই, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই, এজন্য যা দরকার- তা করছি।

ড. মোমেন বলেন, আগে বিএনপির সময়ে আজিজ মার্কা নির্বাচন কমিশনে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল। এখন আমরা তা বায়োমেট্রিক করেছি। এবারের কোনো ভুয়া ভোট হবে না। এ বছর আমরা স্বচ্ছ ব্যালট বক্স করেছি। সবাই দেখবে, কত ভোট পড়েছে। সবচেয়ে বড় বিষয়- আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি, যারা নির্বাচনের সময় সব দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, সিলেট সম্পর্কে আমি তাদেরকে বলেছি এই শহরটাতে আমাদের খুব ভালো একটা সৌহার্দপূণ্য সম্পর্ক আছে। আমাদের বিপক্ষ দল বিএনপি তাদের সাথে আমাদের সু-সম্পর্ক আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া-ঝাটি, মারামারি নেই। কিছুদিন আগে এখানকার মেয়র ছিলেন বিএনপি’র। তার সাথে আমরা কখনো কোনো বাজে ব্যবহার করিনি।

ড. মোমেন বলেন, আমার সরকার, শেখ হাসিনার সরকার। সব সময় তাকে সব রকমের সাহায্য করেছে। দেশের যদি উন্নয়ন হয়- তবে তা কোন দল করল, সেটি কোনো বিষয় নয়। শেখ হাসিনা এদেশের মঙ্গল চান। সুতরাং বিএনপি নেতা করলো, নাকি আওয়ামী লীগ করলো সেটা ভ্রুক্ষেপ করেন না। এটাই শেখ হাসিনা।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসের সাথে যুক্ত, যাদের চেহারা সিসিটিভির ফুটেজে উঠেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ড. মোমেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপররাষ্ট্রমন্ত্রীসিলেট
Previous Post

বাংলাদেশি জাহাজ ডুবে ভারতীয় নৌপথে চর, মমতার উদ্বেগ

Next Post

সফল অস্ত্রোপচার সালাউদ্দিনের

Next Post
সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার, স্বাস্থ্য পরিস্থিতি উন্নত. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল অস্ত্রোপচার সালাউদ্দিনের

অভিনেতা Stephen F. Ibbotson নির্বাচনী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ: মার্কিন দূতাবাসের প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT