চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ: মার্কিন দূতাবাসের প্রশংসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
অভিনেতা Stephen F. Ibbotson নির্বাচনী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার নির্বাচনী দায়িত্বপালনকালে নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার আয়োজনে বাংলাদেশী জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) সাথে অংশীদারিত্ব করেছে। এই প্রশিক্ষণের আয়োজন করায় সাধুবাদ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ইএমকে সেন্টারের কেনেডি হলে অনুষ্ঠিত এই কর্মশালায় ৫০ জনের বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক সাংবাদিককে সম্ভাব্য সংকটপূর্ণ পরিস্থিতি পার করার প্রয়োজনীয় তথ্য এবং কৌশল প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিফেন এফ. ইবেলি বলেন, ‘আপনারা এক মহান পেশায় নিয়োজিত আছেন। যা সারা বিশ্বে ক্রমবর্ধমানভাবে কঠিনতর এবং আরও বিপজ্জনক পেশা হয়ে উঠছে।’

তিনি বলেন, সাংবাদিকরা সর্বত্র তথ্য, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক প্রতিবেদনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মশালায় সাংবাদিকদের প্রতিকূল পরিবেশ এবং আসন্ন নির্বাচনে দায়িত্বপালনকালে উদ্ভূত সংকট পার করার জন্য বাস্তব জ্ঞান এবং কৌশল প্রশিক্ষণ দেয়। অংশগ্রহণকারীরা ঝুঁকি মূল্যায়ন, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা এবং যোগাযোগ কৌশলের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বিজেআইএম বিশেষজ্ঞদের পরিচালিত অংশগ্রহণমূলক সেশনগুলো প্রাঞ্জল হয়ে ওঠে জ্ঞান এবং অভিজ্ঞতার গতিশীল এবং তথ্যপূর্ণ বিনিময়ে। বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকান স্পেস হিসেবে ইএমকে সেন্টার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং এর স্থানীয় অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রমাণ হয়ে উঠেছে, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উন্নীত করার জন্য এক অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

সফল অস্ত্রোপচার সালাউদ্দিনের

Next Post

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করল মেটা

Next Post
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটার প্রযুক্তির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করল মেটা

মুসল্লিরা হজের জন্য কাবা শরিফের কাছে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT