চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি জাহাজ ডুবে ভারতীয় নৌপথে চর, মমতার উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের নদীতে নৌকা ও জলযান, জলবায়ু পরিবর্তনের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ায় যাওয়ার নৌপথে একটি বাংলাদেশি জাহাজ ডুবে যাওয়ার পর ওই স্থানটিতে জেগে উঠেছে একটি চর। চরের কারণে ওই নৌপথে যাতায়াতে অসুবিধা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৭ ডিসেম্বর) বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ লট-৮ থেকে জলপথে কচুবেড়িয়া যাওয়ার নৌ-চ্যানলে ২০১৩ সালে বাংলাদেশের একটি জাহাজ ডুবে যাওয়ার পর জেগে ওঠা চর প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে জাহাজটি দ্রুত তুলে ফেলার জন্য সংশ্লিষ্টদের দেশটির সেনাবাহিনীর সঙ্গে কথা বলার নির্দেশ দেন তিনি।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রীর কাছে জানতে চান, এখনও সেই জাহাজটি কেন তোলা হয়নি। জবাবে মন্ত্রী বলেন, ফারাক্কা ও আরও একটি জায়গা থেকে ড্রেজার আনা হচ্ছে। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন করেন, সেনাবাহিনীর অনেক এক্সপার্ট আছে। বাংলাদেশের জাহাজটিকে তুলে ফেলা সম্ভব নয়? এরপর তিনি সেচ সচিবকে নির্দেশ দেন সেনাবাহিনীর সঙ্গে কথা বলে অবিলম্বে জাহাজটি তোলার ব্যবস্থা করতে।

পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী জানান, এর আগে জাহাজটি তোলার জন্য চেষ্টা করা হলেও তা তোলা সম্ভব হয়নি। তখন এই বিষয়ে নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এসময় উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তারা বলেন, তাদের কাছে এই ধরনের কোন বিশেষজ্ঞ নেই তবে ড্রেজিং কর্পোরেশনকে চিঠি লিখে আবেদন করা যেতে পারে।

সব শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি সময় সাপেক্ষ, আসন্ন গঙ্গাসাগর মেলার আগে জাহাজটিকে তোলা সম্ভব হবে না। তাই মেলা শেষ হওয়ার পর দ্রুত যেন মুড়িগঙ্গা থেকে জাহাজটি তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়। আর শীঘ্রই আমরা জায়গাটা মার্কড করার জন্য পরিদর্শন করব।

Tags: জাহাজপশ্চিমবঙ্গভারতমমতা বন্দ্যোপাধ্যায়সুন্দরবন
Previous Post

এবারের নির্বাচনে অনেক ষড়যন্ত্র আছে: প্রধানমন্ত্রী

Next Post

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

Next Post
পররাষ্ট্রমন্ত্রী ও ইইউ পর্যবেক্ষক দলের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার, স্বাস্থ্য পরিস্থিতি উন্নত. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল অস্ত্রোপচার সালাউদ্দিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT