চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 অপরাহ্ন 28, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার স্টোকস ব্যাট হাতে উল্লাসে ভাসছেন, দর্শকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ৩৫ বর্ষী তারকা রোববার শেষ বিকেলে ম্যাচ চলাকালীন সময়েই খবরটি প্রকাশ্যে এনেছেন।

চতুর্থ দিনের খেলার আগে ইংল্যান্ড দলের উদ্দেশ্যে দেয়া বার্তায় স্টোকস বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হিসেবে এটিই আমার শেষ দুই দিন।’

‘এ ঘোষণার কারণগুলো না হয় পরে জানা যাবে। তবে এই দলের জন্য, তোমাদের জন্য এবং অতীতে যারা ছিলেন তাদের সবার জন্য আমি আগেও বহুবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবং আরও একবার আমাকে তা করতে হবে।’

ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারক ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশন। তখন বোলিং করছিলেন স্টোকস, তখনই ঘোষণাটি সামনে আসে। ঘোষণার ঠিক পরপরই স্টোকস তার প্রথম বলে উইকেট তুলে নেন।

ডারহামের অলরাউন্ডারের ২০১১ সালে সাদা বলের ক্রিকেটে অভিষেক। এরপর ২০১৩/১৪ অ্যাশেজ মৌসুমে অস্ট্রেলিয়াতে টেস্ট দলের সাথে লাল বলে অভিষেক হয়। এরপর থেকে টানা খেলে চলা স্টোকস ২০২২ সালের এপ্রিল থেকে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন।

সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১২২ টেস্ট খেলেছেন স্টোকস, যার মধ্যে ৪৪টিতে অধিনায়ক ছিলেন। ব্যাট হাতে ৭ হাজার ২৪৩ রান করেছেন, বল হাতে নিয়েছেন ২৭১ উইকেট। ইংল্যান্ডের হয়ে ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি খেলেছেন স্টোকস।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডইসিবিট্রেন্ট ব্রিজনিউজিল্যান্ডলিড স্পোর্টসস্টোকস
Previous Post

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

Next Post

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

Next Post
দুই ফুটবল খেলোয়াড়ের প্রতিযোগিতা, একজন উচ্ছ্বাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

প্রয়াত কবি ভাস্কর চৌধুরীর ছবি, স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT