চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 পূর্বাহ্ন 29, জুন 2026
in শিল্প সাহিত্য
A A
প্রয়াত কবি ভাস্কর চৌধুরীর ছবি, স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মারা গেছেন ‘আমার বন্ধু নিরঞ্জন’ খ্যাত কবি ভাস্কর চৌধুরী। রবিবার (২৮ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভাস্কর চৌধুরীর ফেসবুক পেজেও জানানো হয়, তাকে তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে সমাহিত করা হবে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। পাশাপাশি ফুসফুসে পানি জমা এবং উচ্চমাত্রার ডায়াবেটিসজনিত জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রয়াস ব্যর্থ করে চলে গেলেন বাংলা সাহিত্যের এই স্বতন্ত্র কণ্ঠ।

১৯৫২ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুরের ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন ভাস্কর চৌধুরী। তার পিতার নাম নুরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা শুরু করেন তিনি। লিটল ম্যাগাজিন থেকে শুরু করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ। সরকারি চাকরিতে যুক্ত থাকলেও লেখালেখি কখনও থামাননি।

তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় চল্লিশ। গল্পগ্রন্থ ‘রক্তপাতের ব্যাকরণ’ দিয়ে সাহিত্যে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ কবিতা ‘নিরঞ্জন আমার বন্ধুর নাম’ (যা ‘আমার বন্ধু নিরঞ্জন’ নামে অধিক পরিচিত) দুই বাংলার আবৃত্তিপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংগ্রাম ও সংস্কৃতি নিয়ে লেখা তার মহাকাব্যিক উপন্যাস ‘ধনসা মাতি ও তার জীবনবৃক্ষ’ পাঠক ও সমালোচকমহলে প্রশংসা কুড়িয়েছে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— রক্তপাতের ব্যাকরণ, বাষট্টি বিঘা নদী, কোথায় নিবাস, পতনের সময়, শনিবারে বৃষ্টি, লালমাটি কালো মানুষ, স্বপ্নপুরুষ, মীমাংসা পর্ব, আষাঢ়ের জীবনদর্শন, ভূমি, কৃষ্ণপুরাণ, কখনও কখনও এরকম ঘটে, আমার কেবলই সমর্পণ, নিরঞ্জন আমার বন্ধুর নাম, আমার ভেতরে আঁধার, পরাণের গহীন, তোর বড় কষ্টরে প্রভৃতি।

বরেন্দ্র অঞ্চলের মাটি, মানুষ, লোকজ সংস্কৃতি এবং আদিবাসী জীবনের সুখ-দুঃখ ছিল তার সাহিত্যকর্মের প্রধান অনুষঙ্গ। বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন নিজস্ব স্বর ও এক সমৃদ্ধ সৃষ্টিভুবন। তার মৃত্যুর খবর চাউর হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন সমকালীন কবি ও লেখকরা।

Tags: উপন্যাসকবিকবিতা
Previous Post

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

Next Post

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

Next Post
কানাডার ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

প্যারিসে দৌড় প্রতিযোগীদের ইফেল টাওয়ার পেছনে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT