চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে হামলা

এস কে রাসেল by এস কে রাসেল
9:42 পূর্বাহ্ন 20, মার্চ 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
চোরের হামলার কারণে ক্ষতিগ্রস্ত ট্রেনের জানালা ও দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার আহত হয়েছেন। ট্রেনের লোকোমোটিভ উইন্ডো গ্লাস ভেঙে ফেলা হয়। ট্রেনের গার্ড ব্রেকেও হামলা চালায় দুর্বৃত্তরা।

রোববার ১৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে। সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেন এ বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রোববার রাতে একটি পোস্ট দিয়েছেন।

জানা গেছে, এগারসিন্দুর গোধূলি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রেনটি রোববার রাত সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় পৌঁছালে সেখানে না দাঁড়ালে দূর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটির সহকারী লোকোমোটিভ মাস্টারের হাত কেটে যায়। ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে। এছাড়াও ট্রেনটির গার্ড ব্রেকেও হামলা চালায় দুর্বৃত্তরা।

সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেন জানান, সরারচর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পর রোববার রাত সাড়ে ১০টার দিকে মানিকখালী আসার পর এ হামলার ঘটনা ঘটেছে। ট্রেনটি এখানে থামানোর সিগন্যাল ছিল না। তাই এখানে আমরা ট্রেনটি থামায়নি। মূলত না থামানোর কারণেই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। সেই পাথরের আঘাতে ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয় এবং আমার হাত কেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই ব্যবস্থা নিচ্ছেন। ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুরের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেছে।

সোমবার ২০ মার্চ সকাল পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টারের আনোয়ার করিম বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই বিষয়টি দেখছেন।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষ

Next Post

ভুটানকে বড় ব্যবধানেই হারাতে চাইবে লাল-সবুজের মেয়েরা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানকে বড় ব্যবধানেই হারাতে চাইবে লাল-সবুজের মেয়েরা

অমর্ত্য সেন বাড়ির বাইরে দাঁড়িয়ে স্মার্টফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT