চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমর্ত্য সেনকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 20, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অমর্ত্য সেন বাড়ির বাইরে দাঁড়িয়ে স্মার্টফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি যা অবৈধভাবে দখল করার অভিযোগে নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে একটি উচ্ছেদ নোটিশ জারি করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের মতে, শান্তিনিকেতনে তার বাড়ি প্রতীচিতে গত শুক্রবার ১৭ মার্চ তারিখে নোটিশটি ইস্যু করে তারা। এতে বলা হয়, সেন বা তার দ্বারা অনুমোদিত কোনো প্রতিনিধিকে আগামী ২৪ মার্চের মধ্যে কারণ দর্শাতে হবে এবং ২৯ মার্চ শুনানির জন্য হাজির হতে হবে। অন্যথায় উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

নোটিশটি অননুমোদিত দখলদারদের উচ্ছেদ আইন ১৯৭১ অনুসারে জারি করা হয়েছে। অমর্ত্য সেন ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের কাছে গিয়ে ১.৩৮ একর জমিটি পরিবর্তন করতে চেয়েছিলেন যার উপর প্রতীচি নামক তার বাবার তৈরি বাড়িটি আছে।

বিশ্বভারতী দাবি করে অমর্ত্য সেন কেবল ১.২৫ একর জমি আইনিভাবে দখল করতে পারেন, ১.৩৮ একর নয়। জায়গাটি প্রথমে তার বাবাকে এবং এখন তাকে বিশ্ববিদ্যালয় দ্বারা ইজারা দেওয়া হয়।

অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী নোটিশের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেন, অধ্যাপক সেন এখন বিদেশে আছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত বোলপুরের কাছে বিচারাধীন। আমি নিজে নোটিশটি দেখিনি। আমি নিশ্চিত নই যে তারা কীভাবে উচ্ছেদের নোটিশ জারি করেছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে শান্তিনিকেতনে ফেরার কথা রয়েছে অমর্ত্য সেনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছে জানিয়ে তারা বলে, হ্যাঁ, শুক্রবার অমর্ত্য কুমার সেনকে ইজারা দেওয়া জমি এবং দখলকৃত অংশের বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীচিতে অমর্ত্য সেনের সাথে দেখা করেছিলেন এবং তাকে জমির নথি হস্তান্তর করেছিলেন। তিনি দাবি করেছিলেন অমর্ত্য সেন বৈধ ইজারাদার।

তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে অমর্ত্য  সেন এখনও এই বিষয়ে তাকে জারি করা তিনটি নোটিশের একটিরও জবাব দেননি।

Tags: অমর্ত্য সেনউচ্ছেদ নোটিশনোবেল বিজয়ীবিশ্বভারতীবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
Previous Post

ভুটানকে বড় ব্যবধানেই হারাতে চাইবে লাল-সবুজের মেয়েরা

Next Post

কানাডায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

Next Post
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রাকৃতিক জলাশয় ও সবুজ বনাঞ্চল, রাঙ্গুনিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গুনিয়ার দুর্গম এলাকায় প্রকৃতির অনন্য নিদর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT