চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 20, জুলাই 2022
in শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্ররা বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও তার আশেপাশের বেশ কয়েকটি জেলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

সুনামগঞ্জের বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন বিভাগটির শিক্ষার্থীরা। বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারাবাজার উপজেলা এবং দিরাই উপজেলার মোট ৩১০টি পরিবার ও ১৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেছে তারা।

গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে৷ এতে সার্বিক তত্বাবধানে ছিলেন বিভাগের সহ‌যোগী অধ‌্যাপক ড. খোরশেদ আলম। ত্রাণ সরবরাহ কার্যক্রমে বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. আলম বলেন, “বাংলা‌দে‌শের ইতিহা‌সের ভয়াবহতম এই বন্যায় ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভা‌গের ‌শিক্ষার্থী‌দের নিয়ে বন্যার্তদের পা‌শে দাঁড়া‌নোর চেষ্টা ক‌রে‌ছি। মান‌বিক চেতনায় উদ্বুদ্ধ হ‌য়ে বিভা‌গের শিক্ষার্থী‌দের স্বতস্ফূর্ত সাড়া আমা‌কে যারপরনাই অভিভূত ক‌রে‌ছে। শিক্ষার্থীরা তিন সপ্তাহ ধ‌রে ঢাকার বি‌ভিন্ন শ‌পিং মল ও পাব‌লিক প্লে‌সে জ‌ড়ো হ‌য়ে অক্লান্ত প‌রিশ্রম ক‌রে অর্থ সংগ্রহ ক‌রে‌ছে। ঈদের ছু‌টি বা‌তিল ক‌রে দুর্গত‌দের মা‌ঝে ছু‌টে গে‌ছে ত্রাণ বিতরণ কর‌তে। সুনামগ‌ঞ্জের প্রত্যন্ত অঞ্চ‌লে তিন দিন ধ‌রে ত্রাণ বিতরণ ক‌রে‌ছে দুঃস্থ মানুষ ও শিক্ষার্থী‌দের মা‌ঝে। শিক্ষার্থী‌দের এই তৎপরতা স‌ত্যিই উৎসাহব্যঞ্জক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তরফ থেকে বন্যার্তদের জন্য সাহায্য প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি বলেন,’কিছুদিন আগে আমাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জে বন্যায় আটকা পড়ে এবং সেখানের মানুষের কষ্ট খুব কাছ দেখে দেখার সুযোগ পায়। এরপর বিভাগের শিক্ষার্থীরা এই উদ্যোগ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি আমরা এসএসসি এবং এইচএসসি পরিক্ষার্থীদের উপর বিশেষ গুরুত্ব দিয়েছি।’

গত ১৬, ১৭ ও ১৮ জুলাই সুনামগঞ্জের তিনটি উপজেলার ১১টি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়বন্যা
Previous Post

মেগা প্রকল্পগুলো হওয়াতে বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে: কাদের

Next Post

শাহরুখের স্টারডম বিষয়ে তাপসীর মন্তব্য

Next Post
শাহরুখ খান ও তাপসী পান্নু সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের স্টারডম বিষয়ে তাপসীর মন্তব্য

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতেও এগোলেন লিটন, বোলারদের শীর্ষে বোল্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT