চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের স্টারডম বিষয়ে তাপসীর মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 20, জুলাই 2022
in বিনোদন
A A
শাহরুখ খান ও তাপসী পান্নু সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত তিন দশক ধরে অভিনয় শৈলি দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যদিও গত পাঁচ বছর ধরে মুক্তি পায়নি তার একটি ছবিও। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু ছবি। যারই একটি রাজ কুমার হিরানীর পরিচালিত ছবি ‘ডানকি’। আসন্ন ছবিটিতে কিং খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের স্টারডম নিয়ে কথা বলেছেন তাপসী। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী মন্তব্য করেছেন, ‘ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসা প্রতিটি ব্যক্তির জন্য মানদণ্ড হলেন শাহরুখ। আমি সুপারস্টার নই, কিন্তু তিনি একজন সুপারস্টার। মূলত কোন সুপারস্টারের সঙ্গে কাজ করলে বোঝা যায়, স্টারডম বা তারকা শব্দটির অর্থ কী। পাঁচ বছরে তার কোন সিনেমা মুক্তি পায়নি। কিন্তু এখন তার একটি ছোট্ট পদক্ষেপ সর্বত্র ঝড় তোলে। জয়-পরাজয় তার ব্যক্তিগত। কিন্তু তার স্টারডম সত্যিই আলাদা। এভাবেই বোঝা যায় তারকার অর্থ কী!’

সাফল্য এবং ব্যর্থতার কথা বলেছেন তাপসী। অভিনেত্রীর কথায়, ‘বিশেষ করে এই দেশে, সাফল্যের সঙ্গে আরও অনেক বিষয় আসে। এটি আপনাকে শেখায়, সাফল্য বা ব্যর্থতা উভয়েই খুব গুরুত্ব সহকারে নিতে নেই। আমি অনেক কিছু শিখেছি। ভালো অনেক কিছু হারিয়েছিও। কর্মজীবনে এমন এক পর্যায় এসে পৌঁছেছি, সাফল্য বা ব্যর্থতাকে খুব বেশি মন থেকে নেই না। বিষয়টা এমন নয়, আমাকে প্রভাবিত করে না, নিজেও বিরক্ত বোধ করি। তবে মোকাবিলা করতে শিখে গিয়েছি।’ -হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: ডানকিতাপসী পান্নুশাহরুখ খানস্টারডম
Previous Post

বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ

Next Post

ওয়ানডেতেও এগোলেন লিটন, বোলারদের শীর্ষে বোল্ট

Next Post
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতেও এগোলেন লিটন, বোলারদের শীর্ষে বোল্ট

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১১০৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT