চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বিয়াগামী কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স ও ম্যানপাওয়ার দ্রুত দেওয়ার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে সার্বিয়ায় কর্মসংস্থানের জন্য বৈধ ভিসাধারীদের বিএমইটি ক্লিয়ারেন্স ও ম্যানপাওয়ার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় করে ইউরোপগামী বিশেষ করে সার্বিয়া, মেসিডোনিয়া, মালদোভা যেতে অনেকেই বৈধভাবে ভিসা পেয়েছেন। কিন্তু বিএমইটি বা জনশক্তি ছাড়পত্র কার্যক্রম স্থগিত থাকায় কর্মস্থলে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা।

দুই দেশের উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতা নিরসন করে সার্বিয়ার জনশক্তি কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি তাদের।

পাশাপাশি ইতোমধ্যে সার্বিয়ার ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দ্রুত দেশটিতে যাওয়ার সুযোগ নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানান তারা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।

প্রধান দাবিসমূহ:
১. বাংলাদেশ থেকে সার্বিয়ায় বৈধ Manpower/Recruitment কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে হবে।
২. ইতোমধ্যে সার্বিয়ার ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দ্রুত দেশটিতে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে।
৪. Manpower কার্যক্রম বন্ধ থাকার কারণে কর্মীদের যে আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. বাংলাদেশি কর্মী ও বৈধ রিক্রুটিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত জানাতে হবে।

Previous Post

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

বিশ্ব থেকে বাংলাদেশ: পাড়ার বখাটেদের ‘কিশোর গ্যাং’ হয়ে ওঠার ভেতরের গল্প

Next Post
এআই জেনারেটেড ছবি

বিশ্ব থেকে বাংলাদেশ: পাড়ার বখাটেদের ‘কিশোর গ্যাং’ হয়ে ওঠার ভেতরের গল্প

তীব্র আর্থিক সংকটে কর্মী ছাঁটাই করছে বিবিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT