চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র আর্থিক সংকটে কর্মী ছাঁটাই করছে বিবিসি

ক্রীড়া বিভাগে ৩৬ পদ বিলুপ্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

অর্থসংকটের কারণে বড় ধরনের ব্যয় সংকোচন কর্মসূচির অংশ হিসেবে ক্রীড়া বিভাগে ৩৬টি চাকরি কমাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পাঁচটি পদ চালু করা হলেও মোট ৪১টি পদ বিলুপ্ত করা হবে।

চাকরি কমানোর প্রক্রিয়া পরিচালনায় স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটি যতটা সম্ভব স্বেচ্ছায় কর্মী বিদায়ের মাধ্যমে পদ কমাতে চায়। এসব পদ কমিয়ে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে জানা গেছে।

বিবিসি বর্তমানে উল্লেখযোগ্য আর্থিক চাপের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করা এবং নতুন অনুষ্ঠান তৈরির জন্য বরাদ্দ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রেস অ্যাসোসিয়েশনের দেখা বিবিসির অভ্যন্তরীণ এক মেমোতে প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপস জানান, ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে অনুষ্ঠান নির্মাণের বাজেট থেকে ৮ কোটি পাউন্ড কমানোর পরিকল্পনা করা হয়েছে। শুধু কনটেন্ট বিভাগেই চলতি অর্থবছর শেষে প্রায় ১০০টি পদ কমে যেতে পারে।

এগুলো বিবিসির বৃহত্তর ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ। দুই বছরে ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটি মোট ২ হাজার পর্যন্ত পদ কমানোর পরিকল্পনা করেছে। প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসির সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ।

এই পরিকল্পনার আওতায় বিবিসি নিউজ, টেলিভিশন ও রেডিও কার্যক্রমে ৫৫০টি পদ কমানো হবে। এতে প্রায় ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে বলে বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন আশা করছেন।

চলতি বছরের জুনে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন বলেছিলেন, সাশ্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, সব বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণে ব্যয় কমাতে হবে।

ব্রিটিন আরও বলেন, আমরা খুবই অনিশ্চিত সময়ে বসবাস করছি। আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন তথ্য, বিনোদন এবং বিশ্বকে বোঝার জন্য বিবিসির ওপর নির্ভর করেন।

গুগলের সাবেক এই নির্বাহী জানান, বিবিসিকে আরও সহজ ও দ্রুতগতির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জ্যেষ্ঠ নেতৃত্বের পদ অন্তত ১০ শতাংশ কমানো হবে। এ বিষয়ে আগামী কয়েক মাসে আরও বিস্তারিত পরিকল্পনা জানানো হবে।

Previous Post

বিশ্ব থেকে বাংলাদেশ: পাড়ার বখাটেদের ‘কিশোর গ্যাং’ হয়ে ওঠার ভেতরের গল্প

Next Post

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দপ্তরে ‘আইন কর্মকর্তা’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান

Next Post

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দপ্তরে ‘আইন কর্মকর্তা’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান

গোপালগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT