চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশক নিধনে একজোট আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 22, জুন 2023
in জনপদ, বান্দরবান
A A
বাংলাদেশে মশক নিধনে সরকারি ও দলীয় নেতাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে একজোট হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীরা। তারা সবাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) রাজনৈতিক ফেলো।

বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলার প্রাণকেন্দ্র ও দেশের অন্যতম পর্যটন নগরী। ১৯৮৪ সালে ২৫.৮৮ বর্গ কিলোমিটার নিয়ে প্রতিষ্ঠিত এই পৌরসভাকে ২০০১ সালে ক শ্রেনীর পৌরসভায় উন্নিত করা হয়। অনন্য সুন্দর পাহাড়ী নদী সাংগুর অপার সৌন্দর্য্য ও সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পৌরসভা। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, বিপুল পর্যটকের আগমন ও আবর্জনার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, জনগণ ও পর্যটকদের সচেতনতা না থাকায় দিনে দিনে এই অপরুপ নগরীর মশার উপদ্রব জনসাধারণের অন্যতম জনদূর্ভোগের কারণ হিসেবে আবির্ভূত হয়েছে।

এ উপলক্ষে আজ ২২ জুন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) বান্দরবান জেলার ২২ তম ব্যাচের রাজনৈতিক ফেলোদের আয়োজনে বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে ডিআই ফেলোরা জানান, ইতোমধ্যে বহুদলীয় উদ্যোগে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে গত ২৯ মে বান্দরবান শহরের একটি হোটেলের কনফারেন্স হলে ‘বান্দরবান শহরের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক’ ওয়ার্কশপ আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে ওয়াকর্শপে উপস্থিত হয়ে বান্দরবান নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মত প্রকাশ করে তার পক্ষে-বিপক্ষে আলোচনা ও যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

পৌরসভার বিভিন্ন সমস্যা বিশেষত বান্দরবান পৌরসভার বিভিন্ন স্থানে মশার প্রজনন ও উপদ্রবের কারণ, জনগণের অসচেতনতা, প্রতিরোধে জনগণের ভূমিকা ও পৌরসভার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০০ জনের অধিক নাগরিকের সাক্ষরযুক্ত স্মারকলিপি পৌর মেয়র বরাবর প্রদান করে ডিআই ফেলোরা।

স্মারকলিপির প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ চলমান মশক নিধন কার্যক্রম, পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, স্থানান্তরযোগ্য ডাস্টবিন, কীটনাশক ছিটানো, ফগার মেশিনের মাধ্যমে শহরের অলিতে গলিতে মশক নিধন, লার্ভা ধ্বংসের ওপর অতিরিক্ত গুরুত্বারোপ করেন।

বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) জনাব সৌরভ দাশ শেখর স্ব-উদ্যোগী হয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে মশক নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং ড্রেন পরিস্কার, ময়লা পরিষ্কার, ফগার মেশিনের মাধ্যমে মশার আবাসস্থল বিনাশ করে মশার উপদ্রব কমাতে পরিচ্ছন্নকর্মীদের কাজের তদারকি করেন।

এই কার্যক্রম পরিচালনার জন্য বান্দরবানের সব রাজনৈতিক দলের ফেলোবৃন্দ বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিপিকা রাণী তঞ্চঙ্গা, ডিআই সিনিয়র মাস্টার ট্রেইনার চনু মং, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ সভাপতি নাসিরুল আলম,সাধারাণ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি মিনারুল হক ,দৈনিক অর্থনীতি প্রতিনিধি মুছা ফারুখী, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গা, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, ডেইলি জনতার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম, ডেইলি আইনবার্তার মোঃ জুয়েল হোসেন এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Tags: পর্যটনবান্দরবানমশক নিধন
Previous Post

গাছের দাম ৫ লাখ ৫০ হাজার টাকা!

Next Post

চিনির বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারকে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

Next Post
চিনির বাজারে ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনির বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারকে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

ঢাকার রাস্তার যানজট, ট্রাফিক জ্যাম ও যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের বাসযোগ্য শহরের তালিকায় শেষের দিকে ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT