চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালের বাসযোগ্য শহরের তালিকায় শেষের দিকে ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 22, জুন 2023
in বাংলাদেশ
A A
ঢাকার রাস্তার যানজট, ট্রাফিক জ্যাম ও যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এবছরের জন্য এই নতুন তালিকা প্রকাশ করেছে। গত বছরের মতো এই তালিকার শীর্ষে অবস্থান করছে অস্ট্রিয়ার শহর ভিয়েনা। তবে এই তালিকায় ঢাকার স্থান শেষের দিক থেকে সপ্তমে।

আজ ২২ জুন (বৃহস্পতিবার) স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে ২০২৩ সালের জন্য বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইআইইউ। এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের মোট ১৭৩টি শহর। যেখানে বাংলাদেশের ঢাকা স্থান পেয়েছে ১৬৬ নম্বরে।

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর নতুন প্রকাশিত তালিকায় প্রথমস্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। অস্ট্রেলিয়ার দুইটি শহর মেলবোর্ন এবং সিডনি আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। এছাড়াও পঞ্চম অবস্থানে কানাডার ভ্যাঙ্কুভার, ষষ্ঠ অবস্থানে সুইজারল্যান্ডের জুরিখ, সপ্তম অবস্থানে কানাডার ক্যালগারি, অষ্টম অবস্থানে সুইজারল্যান্ডের জেনেভা, নবম অবস্থানে কানাডার টরন্টো এবং দশম স্থানে জাপানের শহর ওসাকা অবস্থান করছে।

এই তালিকার শেষ দিকে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শহর কিয়েভেরও নিচে অবস্থান করছে ঢাকা (১৬৭ স্থান)। তালিকার সবশেষে ১৭৩তম অবস্থানে আছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক, এরপর ১৭২ স্থানে আছে লিবিয়ার ত্রিপলি, ১৭১ স্থানে আলজেরিয়ার আলজিয়ার্স, ১৭০ স্থানে নাইজেরিয়ার লাগোস, ১৬৯ স্থানে পাকিস্তানের করাচি, ১৬৮ স্থানে পাপুয়া নিউ গিনির পোর্ট মোর্সবি, ১৬৭ স্থানে আছে যৌথভাবে বাংলাদেশের ঢাকা ও জিম্বাবুয়ের হারারে, ১৬৬তম অবস্থানে ইউক্রেনের কিয়েভ এবং ১৬৫তম অবস্থানে আছে ক্যামেরুনের দৌয়ালা।

Tags: ইআইইউ
Previous Post

চিনির বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারকে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

Next Post

ঈদের বিশেষ ধারাবাহিক ‘মাওয়া থেকে হাওয়া’

Next Post
বৈঠকে চারজন ব্যক্তি আলোচনা করছে, একটি বসার ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের বিশেষ ধারাবাহিক ‘মাওয়া থেকে হাওয়া’

MFC লোগো সহ নীল পটভূমিতে চিহ্নিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় উদ্বিগ্ন এমএফসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT