চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছের দাম ৫ লাখ ৫০ হাজার টাকা!

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
3:16 অপরাহ্ন 22, জুন 2023
in - সেমি লিড, পরিবেশ
A A
বাগানে সুন্দর পাইন গাছের ছবি, গাছের মূল্য উল্লেখ করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ বলতে প্রথমেই মাথায় আসে, সবুজ-সতেজ ডালপালা যুক্ত গাছ, সাথে নানা ধরণের ফুল এবং ফল। তবে সেই গাছের গাছের দাম যদি হয় ৫ লাখ ৫০ হাজার টাকা, তাহলে একটু চমকে যেতেই হয়। এমন গাছের দেখা মিলবে রাজধানীতে চলমান জাতীয় বৃক্ষ মেলায়।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে শুরু হয়েছে বৃক্ষ মেলা ২০২৩। দেশি-বিদেশী ফুল গাছসহ বিভিন্ন ফলজ, সবজি, ঔষধি ও বনজ গাছ বেচাকেনা চলছে ১১০টি স্টলে।

একজন ব্যক্তি গাছের সঙ্গে কথা বলছেন, গাছের দাম উল্লেখ করে. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                                                                                              গাছ বিক্রেতা সুমন

 

গাছের দাম সম্পর্কে বিক্রেতা সুমন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, “আমাদের দোকানের সবচেয়ে দামি গাছ ফিকাস বনসাই। এই গাছ আমরা চীন থেকে নিয়ে এসেছি, যার বয়স প্রায় ৩৫ বছর। এবছর এই গাছের দাম উঠেছে ৫ লাখ ৫০ হাজার টাকা। আমরা গত বছর এমন একটি গাছ বিক্রি করেছিলাম ৩ লাখ ২০ হাজার টাকায়।”

 

নির্বাচিত গাছের মূল্য নিয়ে আলোচনা করছেন দুই নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                                                                                    গাছ ক্রেতা ফাতেমা হামিদ

 

মেলা ঘুরে দেখা গেছে ক্রেতাদের আগ্রহ জায়গা ঘিরে রয়েছে দেশীয় সব ফলের গাছ। তবে অনেকেই খুঁজছেন কিছু বিদেশী গাছ। এমনই একজন ক্রেতা ফাতেমা হামিদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, “আমরা দেশী ফল যেমন আম, লটকন, জাম, কদবেল গাছ এসব কিনেছি।”

গাছ পরিচর্যার সব ধরণের কীটনাশক এবং সার পাওয়া যাচ্ছে এই মেলায়। গাছের সার বিক্রেতা ফজল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, “ভিটামিন এনপিকে ১৯-১৯ তে নাইট্রোজেন, ফসফরাস এবং লিথিয়াম থাকে যা গাছের বৃদ্ধির জন্য উপকারী, এনপিকে ১২-৬১ এটি গাছের ফুলের জন্য কাজ করে। আমাদের কাছে এমন অনেক সার এবং ভিটামিন আছে যেগুলো গাছের জন্য প্রয়োজনীয়।”

 

                                                                                                          গাছের সার বিক্রেতা ফজল

 

গত বছরের তুলনায় মেলা কিছুটা কম জমজমাট বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের আশা ঈদুল আযহার ব্যস্ততার পর জমে উঠবে মেলা। অন্য দিকে ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় মেলায় গাছের মজুদ কম এবং তুলনা মূলক গাছের দামও বেশি।

ঈদুল আজাহার আগে ২৬ জুন পর্যন্ত চলবে মেলা। ঈদের ছুটির পর ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে মেলা। বৃক্ষ প্রেমীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা।

Tags: লাখ টাকা
Previous Post

আওয়ামী লীগের ভোট চুরির দরকার নেই: প্রধানমন্ত্রী

Next Post

মশক নিধনে একজোট আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি

Next Post
বাংলাদেশে মশক নিধনে সরকারি ও দলীয় নেতাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মশক নিধনে একজোট আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি

চিনির বাজারে ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনির বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারকে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT