চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ১৫ শহরে যাচ্ছে ‘দামাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in বিনোদন
A A
দর্শকদের জন্য 'দামাল' টাইটেল গানের একটি দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত রায়হান রাফীর ‘দামাল’ সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তির জন্য প্রস্তত। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি ১৮ নভেম্বর দেশটির ১৫টি শহরে মুক্তি পাবে।

নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হস্টোন, বাল্টিমোর, শিকাগো,ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে ছবিটি মুক্তি পাচ্ছে ‘দামাল’।

এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেয়া হবে ‘দামাল’ ছবিটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘আমরা নিউ ইয়র্ক থেকে দামাল ছবিটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমাহলে ছবিটি চলবে।’

তিনি আরও বলেন,“রাফীর পরাণ ছবিটি যুক্তরাষ্ট্রে চলাকালীন সময়ে আমরা ‘দামাল’ ছবির প্রচারণা চালিয়েছি। দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আশা করছি, এই ছবিটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।”

গত ২৮ অক্টোবর বাংলাদেশ মুক্তি পেয়েছে সিনেমা ‘দামাল’। ছবিটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ।

Tags: ইন্তেখাব দিনারপূজামিমরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশরীফুল রাজশাহনাজ সুমিসামিয়া অথৈসিয়ামসুমিত
Previous Post

চার হাজারি ক্লাবে কোহলিই প্রথম

Next Post

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি

Next Post
জলাশয়ে অতিথি পাখির দল উড়ছে, প্রকৃতি ও জীববৈচিত্র্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি

ইংল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলস-বাটলার সাইক্লোন, ভারতকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT