চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রনের ব্যাপক বিস্তার রুখে দিয়েছে ক্রিসমাস ফ্লাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় যাত্রীরা চেক-ইন কাউন্টারে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের ব্যাপক বিস্তার রোধে বিভিন্ন দেশে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের অংশ হিসেবে ক্রিসমাসকালীন ভ্রমণের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর ফলে ওমিক্রনের ব্যাপক বিস্তার প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, বিশ্বব্যাপী হাজারেরও অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রেও আগের দিনের সংখ্যাকে অতিক্রম করে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির হাসপাতালগুলো পরিপূর্ণ বলে বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

শুক্রবার ক্রিসমাসের সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ক্রুদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় তারা ফ্লাইট পরিচালনায় হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই তাদের কিছু ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে।

আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউসি সতর্ক করে বলেন, ক্রিসমাস উপলক্ষ্যে ভ্রমণের প্রভাবে করোনা আরও ছড়িয়ে পড়বে। যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারাও শঙ্কা মুক্ত নন বলে জানান তিনি।

বিবিসি জানায়, ইতালি, স্পেন এবং গ্রিস ঘরের বাইরে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে। স্পেনের কিছু অংশে রাতে কারফিউ জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে কঠোর লকডাউন রাখা হয়েছে।

বিজ্ঞানীদের সূত্রে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্বের অন্যান্য ধরনের তুলনায় করোনার নতুন ধরন ওমিক্রন মৃদু হলেও এর সংক্রমণের হার অনেক বেশি।

গত বৃহস্প্রতিবার যুক্তরাজ্য, ফ্রান্স ও ইটালিতে রেকর্ড সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়াতেও হাজারেরও বেশি উৎসব যাত্রা বাতিল করা হয়েছে। শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে দেশটি।

এই উৎসবের পরপরই ইউরোপের অনেক দেশেই কঠোর স্বাস্থ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নেয়া হচ্ছে। জার্মানীতে ২৮ ডিসেম্বর থেকে ১০ জনের অধিক জমায়েত ও নাইট ক্লাব বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পর্তুগালে ২৬ ডিসেম্বর থেকে নাইট ক্লাব ও বার বন্ধ থাকবে। দেশটি ৯ জানুয়ারি থেকে বাড়িতে বসেই সব কাজ করার নির্দেশনা দিয়েছে।

Tags: ওমিক্রনক্রিসমাস
Previous Post

বড়দিনের ছুটিতে দেখতে পারেন যেসব সিনেমা

Next Post

বক্সিং ডে টেস্টকে ঘিরে একের পর এক চমক

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ট্রফি গ্রহণ, ক্রিকেট বিশ্বকাপের বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং ডে টেস্টকে ঘিরে একের পর এক চমক

টম হল্যান্ড স্পাইডারম্যান চরিত্রে, পেছনে বিস্ফোরণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'মার্ভেলের ছবি তৈরি করেননি, তাই জানেন না', স্করসিস প্রসঙ্গে টম হল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT