চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিং ডে টেস্টকে ঘিরে একের পর এক চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ট্রফি গ্রহণ, ক্রিকেট বিশ্বকাপের বিজয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং ডে টেস্টকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের দলে এসেছে চারটি পরিবর্তন। অন্যদিকে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন স্কট বল্যান্ড। আবার এই ম্যাচ জিতে অ্যাশেজ বাঁচানোর জোর হুঁশিয়ারি ইংল্যান্ড অধিনায়ক জো রুটের।

এবারের অ্যাশেজে টানা দুই ম্যাচ হারের পরেও আত্মবিশ্বাসের সুর ইংল্যান্ড অধিনায়কের কণ্ঠে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের ভালো দলই দাবি করেছেন তিনি। নিজদের দোষের কারণেই টানা দুই ম্যাচে এমন অপ্রত্যাশিত ফলাফল এসেছে বলে মনে করেন তিনি। ভুলগুলো শুধরে নিতে পারলেই তার দল আট ম্যাচ হারের এই শিকল ভাঙতে পারবে বলেই বিশ্বাস এই ইংলিশ অধিনায়কের।

‘অ্যাডিলেড টেস্ট নিয়ে আমরা অনেক হতাশ। অনেক ভুল করেছি আমরা সেখানে। এই কন্ডিশনে দল হিসেবে তারা আমাদের থেকে খুব বেশি ভালো নয়। সামনের ম্যাচে সবার কাছে সেরাটা চাই। আমরা সবাই নিজেদের সেরাটা দিতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারবো।’

এছাড়া নিজের ব্যাটিং নিয়েও আত্মবিশ্বাসের কথা বলেছেন রুট। সামনের তিন ম্যাচেই সেঞ্চুরি তুলে নিতে চান বলে জানিয়েছেন তিনি।

‘এই কন্ডিশনে সামনের তিন ম্যাচেই সেঞ্চুরি তুলে নিতে পারবো আমি। এ ব্যাপারে আত্মবিশ্বাসী আমি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি একটা ভালো সময় পার করছি। আমি জানি, এটা বলা অনেক সাহসের ব্যাপার। তবে আমি বুঝতে পারছি কিভাবে এই কন্ডিশনে রান তুলতে হবে।’

অন্যদিকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে নিজেদের ঢেলে সাজানোর চেষ্টা করেছে ইংল্যান্ড। টানা দুই ম্যাচে রান তুলতে ব্যর্থ ওপেনার ররি বার্নসকে সরিয়ে তার বদলে জ্যাক ক্রলিকে দলে আনা হয়েছে। অলি পপের জায়গায় দলে সুযোগ পাচ্ছেন জনি বেয়ারস্টো। এছাড়া দলে ফিরেছেন মার্ক উড এবং জ্যাক লিচ।

এছাড়া অস্ট্রেলিয়া দলে অবিশ্বাস্যভাবে এসেছে পরিবর্তন। পেসারদের প্রায় সবাই ফর্মে থাকার পরেও স্কট বল্যান্ডের অভিষেক করানো হচ্ছে এই ম্যাচে। মেলবোর্নে ঘরের মাঠে রোববার অভিষেক হতে যাচ্ছে ৩২ বছর বয়সী এ পেসারের। আর কোভিডের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরছেন প্যাট কামিন্স।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবক্সিং ডে টেস্টবেয়ারস্টোমেলবোর্নরুটলিড স্পোর্টস
Previous Post

ওমিক্রনের ব্যাপক বিস্তার রুখে দিয়েছে ক্রিসমাস ফ্লাইট

Next Post

‘মার্ভেলের ছবি তৈরি করেননি, তাই জানেন না’, স্করসিস প্রসঙ্গে টম হল্যান্ড

Next Post
টম হল্যান্ড স্পাইডারম্যান চরিত্রে, পেছনে বিস্ফোরণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'মার্ভেলের ছবি তৈরি করেননি, তাই জানেন না', স্করসিস প্রসঙ্গে টম হল্যান্ড

দগ্ধ রোগীর চিকিৎসা নিচ্ছেন ঢাকার ডাক্তাররা, বরিশাল থেকে আনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে দগ্ধদের চিকিৎসা শুরু করেছেন ঢাকার ডাক্তাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT