চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মার্ভেলের ছবি তৈরি করেননি, তাই জানেন না’, স্করসিস প্রসঙ্গে টম হল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
টম হল্যান্ড স্পাইডারম্যান চরিত্রে, পেছনে বিস্ফোরণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর আগে জনপ্রিয় নির্মাতা মার্টিন স্করসিস বলেছিলেন, ‘মার্ভেলের ছবি সিনেমা নয়’। তবে অভিনেতা টম হল্যান্ড এই ব্যাপারে একমত নন। তিনি মনে করেন, এই ধারণা বদলে ফেলার সময় এসেছে। মার্ভেলের ছবিগুলো এখন অস্কার পাওয়ার যোগ্য।

হলিউড রিপোর্টারের সাক্ষাৎকারে মার্টিন স্করসিসের মন্তব্য প্রসঙ্গে টম হল্যান্ডের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। টম হল্যান্ড বলেন, “আপনারা স্করসিসকে জিজ্ঞেস করতে পারেন, ‘আপনি কি মার্ভেলের ছবি তৈরি করতে চান?’ তিনি কখনও মার্ভেলের ছবি তৈরি করেননি, তাই জানেন না এগুলো কী রকম। মার্ভেলের ছবিতে কাজ করেছি, আবার এমন ছবিতেও কাজ করেছি যেগুলো অস্কারের আলোচনায় ছিল। পার্থক্য শুধু খরচে, অন্য ছবির তুলনায় মার্ভেলের ছবির ব্যয় অনেক বেশি। ছবিতে চরিত্র, গল্প সবই থাকে। সবই এক, শুধু আলাদা স্কেলে তৈরি করা হয়। তাই আমি মনে করি এগুলোও শিল্প”

‘স্পাইডারম্যান’ তারকা আরও বলেন, “এই ছবিগুলো ভালো হোক কিংবা খারাপ, লক্ষ মানুষ দেখে। কিন্তু অন্য ছবি খুব ভালো না হলে কিন্তু কেউই দেখে না। তাই মার্ভেলের ছবির প্রতি প্রত্যাশা বেশি থাকায় চাপও বেশি থাকে। কথাগুলো স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ কিংবা রবার্ট ডাউনি জুনিয়রকে জিজ্ঞেস করুন, যারা ‘অস্কারের যোগ্য’ ছবিতে অভিনয় করেছেন, আবার মার্ভেলেও অভিনয় করেছেন। তারাও আপনাকে একই কথাই বলবেন।”

২০১৯ সালে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিন স্করসিস বলেছিলেন, ‘আমি মার্ভেলের ছবিগুলো দেখি না। আমি চেষ্টা করেছি। কিন্তু সেগুলো সিনেমা না। সত্যি, এগুলোকে আমার কাছে যা মনে হয়েছে, তা হলো থিম পার্ক। সিনেমাতে মানুষ আবেগ, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুঁজে নিতে পারে, এগুলোতে তা নেই।’

অস্কারে সেরা ছবির ক্যাটাগরিতে ২০১৯ সালে মনোনয়ন পেয়েছিল ‘ব্ল্যাক প্যানথার’। পরের বছর এই মনোনয়ন পায় সাড়া জাগানো ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম।’

Tags: টম হল্যান্ডমার্টিন স্করসিসলিড বিনোদন
Previous Post

বক্সিং ডে টেস্টকে ঘিরে একের পর এক চমক

Next Post

বরিশালে দগ্ধদের চিকিৎসা শুরু করেছেন ঢাকার ডাক্তাররা

Next Post
দগ্ধ রোগীর চিকিৎসা নিচ্ছেন ঢাকার ডাক্তাররা, বরিশাল থেকে আনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে দগ্ধদের চিকিৎসা শুরু করেছেন ঢাকার ডাক্তাররা

বাইডেন ও তার সহকর্মী ক্রিসমাসের সময় বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের অনুষ্ঠানে কটুক্তির শিকার বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT