চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে প্রথম ধাপ পেরোলেন ফাহাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 31, মার্চ 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ও রাশিয়ার শীর্ষ খেলোয়াড়রা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়েছেন ফাহাদ (ছবি: ফাহাদের ফেসবুক থেকে)

অপেক্ষার প্রহর পেরোতে চলেছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। অবশেষে গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে প্রথম ধাপ পার করেছেন তিনি। পেয়েছেন প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম।

ভিয়েতনামের হ্যানয় শহরে আয়োজিত গ্র্যান্ডমাস্টার-৩ দাবা প্রতিযোগিতায় শেষ রাউন্ডে রোববার ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়েছেন ফাহাদ। জয়ে ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধি। তাতে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। আরও ১৮টি খেলায় ২ নর্ম পেলে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব পাবেন ফাহাদ।

একইসঙ্গে ইভেন্টে রানার্সআপ হয়েছেন ফাহাদ। রেটিং বেড়েছে ২০ পয়েন্ট। ফাহাদের সমান ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফিলিপিন্সের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েল। তিনিও গ্র্যান্ডমাস্টারের একটি নর্ম পেয়েছেন।

বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়া পাঁচজন দাবাড়ু রয়েছেন। তারা- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। সবশেষ ২০০৮ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন রাজীব।

Tags: গ্র্যান্ডমাস্টারদাবাফাহাদ
Previous Post

ট্রান্সকম গ্রুপ: ওয়ালিউর রহমান হত্যা মামলায় পরিবারের তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ 

Next Post

গরীব পোলাপাইন, সাধুর দোকানের সন্দেশ …

Next Post
দর্শনার্থীরা মসজিদে প্রবেশ ও প্রস্থান করছে, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গরীব পোলাপাইন, সাধুর দোকানের সন্দেশ ...

প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, প্যাডে হাত রেখে, পেশাদারী পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত রসায়ন প্রশ্নে যা বললেন শাহরিয়ার কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT