চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্সকম গ্রুপ: ওয়ালিউর রহমান হত্যা মামলায় পরিবারের তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 31, মার্চ 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে বোন শাযরেহ হকের করা মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন নির্বিঘ্নে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

নির্বিঘ্নে দেশে ফিরতে চেয়ে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যন শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেনের করা এক রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী  নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

আইনজীবীদের তথ্যমতে, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন দেশের বাইরে রয়েছেন। মামলা থাকায় তারা যাতে দেশে ফিরে কোনো ধরনের বাধা ছাড়া আদালতে আত্মসমর্পণ করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা চেয়ে তাদের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দেন।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। ছোট মেয়ে শাযরেহ হক আর বড় মেয়ে সিমিন রহমান। যারেফ আয়াত হোসেন লতিফুর রহমানের নাতি।

ভাই হত্যার অভিযোগে গত ২১ মার্চ গুলশান থানায় এই মামলা দায়ের করেন সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক। এর আগে তিনি আরও তিনটি মামলা করেছেন। যে মামলা গুলোতে অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ আনা হয়। যেখানে আসামি করা হয়েছে তার মা, বোন, ভাগ্নেসহ কয়েকজনকে।

Tags: ট্রান্সকম গ্রুপহাইকোর্ট
Previous Post

প্রায় ৯৮ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ

Next Post

গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে প্রথম ধাপ পেরোলেন ফাহাদ

Next Post
বাংলাদেশ ও রাশিয়ার শীর্ষ খেলোয়াড়রা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে প্রথম ধাপ পেরোলেন ফাহাদ

দর্শনার্থীরা মসজিদে প্রবেশ ও প্রস্থান করছে, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গরীব পোলাপাইন, সাধুর দোকানের সন্দেশ ...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT