চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত রসায়ন প্রশ্নে যা বললেন শাহরিয়ার কবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 31, মার্চ 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, প্যাডে হাত রেখে, পেশাদারী পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট বাধা নিয়ে নানা সময়ে লুকোচুরি দেখা যায়। বাংলাদেশের স্বাধীনচেতা জনগণ জামায়াতের সঙ্গে জোট বাধাকে সমালোচনার চোখে দেখে বলে বিশেষ মুহূর্তে সেই লুকোচুরির আশ্রয় নেয় বিএনপি। এ মন্তব্য করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠন হিসেবে ও পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর হিসেবে যখন জামায়াতকে নিষিদ্ধের খাতায় ফেলা হয়, তারপরে এই বাংলায় আবারও তাদের প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা আবারও এই বাংলাকে পাকিস্তান করার নিমিত্তে উঠে এসেছে। সবসময়ই পাকিস্তান প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় এই দলগুলো ভারতবিদ্বেষী কর্মসূচি নিয়ে থাকে। এই যে ভারতীয় পণ্য বর্জনের যে কর্মসূচি নেওয়া হচ্ছে এর পেছনেও এদেরই ইন্ধন থাকতে পারে। অন্তত ইতিহাস তাই বলে।

বারবার লোক দেখানো দুরত্ব বজায় রেখে জনগণকে বিভ্রান্ত করে বিএনপি উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, ৯২ সালে লোক দেখানো দুরত্ব দেখেছি। কিন্তু ২০০১ সালে সেই যুদ্ধাপরাধীদের হাতে গাড়িতে বাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে বাংলার মানুষকে চরম অপমান করা হলো। তখনও দগদগে ঘা ছিল মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষের শরীরে। সেসময় এই অপমান সহ্য করতে হয়েছে।

বিএনপি আর জামায়াতের এজেন্ডায় পার্থক্য নেই তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সেটা হলো, বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে হবে। জামায়াতের এই এজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছে বিএনপি।

মোদ্দা কথা হলো, বিএনপি কখনোই জামায়াত ছাড়া স্বস্তি বোধ করে না, আত্মবিশ্বাসী বোধ করে না। দ্বাদশ নির্বাচনের আগে তারা যে আন্দোলনে জামায়াতের সঙ্গে ছিল না সেটাও একধরনের কেমোফ্লেজ। মানুষকে ভুল বুঝানো। খেয়াল করে দেখবেন তারা যুগপৎ এর কর্মসূচির পাশাপাশি একইদিনে একই রকমের কর্মসূচি দিচ্ছিল।

এসবই তাদের পরিকল্পনার অংশ। আর এখন যখন আবারও সংগঠিত হওয়ার বিষয়গুলো সামনে আসছে তখন আবারও সম্মিলিত সাংগাঠনিক ফোর্স দিয়ে তারা একীভূত হতে চাইছে।

এখনকার ভারত বিরোধীতার সঙ্গে তাদের সমর্থন দেখতে পান কিনা প্রশ্নে তিনি বলেন, এটা তাদের পাকিস্তান প্রেমের অংশ। ভারত বিরোধীতা করতে তারা নানা বিষয় উস্কে দিয়ে থাকে।

Tags: বিএনপি-জামায়াত
Previous Post

গরীব পোলাপাইন, সাধুর দোকানের সন্দেশ …

Next Post

ভালো শুরুর পর শেষবেলায় সাজঘরে জয়

Next Post
Bangladesh cricket team walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো শুরুর পর শেষবেলায় সাজঘরে জয়

দুই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, একজন মুসলিম পুরুষ ও একজন যুবক।. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT