চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো শুরুর পর শেষবেলায় সাজঘরে জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 31, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladesh cricket team walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ৫৩১ রানে থামিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার খানিকটা সময় আগে ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। লাহিরু কুমারার বলে লাইন মিস করে বোল্ড হন শেষবেলায়।

৪২ বলে তিন চারে ২১ রান করে সাজঘরে ফেরেন জয়। ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গে জমে যাওয়া জুটি ভাঙে ৪৭ রানে। জাকির ২৮ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম শুন্য রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। বাংলাদেশ ব্যাটিং করেছে ১৫ ওভার। লঙ্কানদের চেয়ে ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

আশা জাগিয়ে সেঞ্চুরি করতে পারেননি শ্রীলঙ্কার তিন ব্যাটার। তারপরও তাদের রান চূড়ায় উঠেছে। কেউ তিন অঙ্ক ছুঁতে না পারলেও সম্মিলিত অবদানে ৫৩১ রান করল।

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। এত দিন রেকর্ডটি ছিল ভারতের। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে ৬ ব্যাটারের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৫২৪ রানের ইনিংস ঘোষণা করেছিল ভারত।

শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান অন্তত তিন ব্যাটসম্যান। প্রথম দিন ৮৬ রানে আউট হন দিমুথ কারুনারাত্নে। আরেকটু এগিয়ে কুশল মেন্ডিস থামেন ৯৩ রানে। তার চেয়ে এক রান কমে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব আল হাসান। অভিষিক্ত পেসার হাসান মাহমুদের শিকার ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট। শুরুর ও শেষের উইকেট দুটি বাংলাদেশ পায় রান আউটের সুবাদে।

Tags: চট্টগ্রামটেস্ট সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

বিএনপি-জামায়াত রসায়ন প্রশ্নে যা বললেন শাহরিয়ার কবির

Next Post

তুরস্কের সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার

Next Post
দুই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, একজন মুসলিম পুরুষ ও একজন যুবক।. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৈঠক করছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT