চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় বিক্রিতে চেলসির ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

খেলোয়াড় বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে চেলসি। গ্রীষ্মের দলবদলেই ফুটবলার বিক্রি করে ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। একক কোনো ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি থেকে এত বেশি অর্থ আয়ের নজির ফুটবল ইতিহাসে আর নেই।

ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, এবারের গ্রীষ্মে চেলসির বিক্রি থেকে পাওয়া ৪৪৮ মিলিয়ন ইউরো ইউরোপীয় ফুটবলের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আর্থিক নীতিমালা মেনে চলার পাশাপাশি স্কোয়াড পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবেই বড় পরিসরে খেলোয়াড় বিক্রি করেছে ক্লাবটি।

চেলসির রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে এনজো ফের্নান্দেজের দলবদল থেকে। দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডারকে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি। এই ফি প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

এনজোর পাশাপাশি আন্দ্রে সান্তোসকে ৫৬.৩ মিলিয়ন, নিকোলাস জ্যাকসনকে ৫৫.৫ মিলিয়ন এবং মার্ক কুকুরেয়াকে ৫৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি।

এ ছাড়া লিয়াম ডেলাপের দলবদল থেকে ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গুইউ ১৫ মিলিয়ন এবং তোসিন আদারাবিওয়ের দলবদল থেকে ১১.৭ মিলিয়ন ইউরো পেয়েছে লন্ডনের ক্লাবটি।

সব মিলিয়ে এক গ্রীষ্মে ৪৪৮ মিলিয়ন ইউরোর খেলোয়াড় বিক্রি করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে চেলসি। এই তালিকায় তাদের পরেই রয়েছে অ্যাস্টন ভিলা। খেলোয়াড় বিক্রি করে তাদের আয় ৩৬০ মিলিয়ন ইউরো। তৃতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি পেয়েছে ৩৩৭ মিলিয়ন ইউরো।

আর্থিক নিয়ম মেনে চলার পাশাপাশি স্কোয়াডে নিয়মিত পরিবর্তন আনার কৌশলে খেলোয়াড় বিক্রিকে বড় অস্ত্র বানিয়েছে চেলসি। এবারের রেকর্ড আয় সেই কৌশলেরই বড় প্রমাণ।

Tags: এনজোচেলসিদলবদললিড স্পোর্টস
Previous Post

সিঙ্গাপুরে কবে-কাদের বিপক্ষে চারজাতি টুর্নামেন্ট খেলবে ব্রাজিল

Next Post

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাশিয়ায় গ্যাটে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT