চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভুল তথ্য দিতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:37 অপরাহ্ন 13, জুন 2022
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের নির্বাচনী প্রচার, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বুধবার (১৫ জুন) থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’। এটা বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি বা আদমশুমারি। এক সপ্তাহ ধরে চলা এই মহাযজ্ঞ শেষ হবে ২১ জুন। এর মাধ্যমে মূলত দেশের মোট জনসংখ্যার পাশাপাশি জানা যাবে খানা, পরিবার, নারী-পুরুষ, শিশু, বিভিন্ন পেশা, শিক্ষা, আয়-সহ গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য। স্বাভাবিকভাবেই এই কাজের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

নানা কারণে এবারের জনশুমারি ‘বিশেষ’ হয়ে উঠেছে। এই প্রথম বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। ১০ বছরের ব্যবধানে করা আগের পাঁচটি আদমশুমারির সময় তথ্য-উপাত্ত সংগ্রহ হয়েছিল খাতা-কলমে। আরেকটা বিশেষ বিষয় হলো; এবারই প্রথম বাংলাদেশে অবস্থান করা বিদেশিদেরকেও এই জনশুমারির আওতায় আনা হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের তথ্যও সংগ্রহ করবে পরিসংখ্যান ব্যুরো।

এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশুমারি শুরুর আগে মঙ্গলবার (১৪ জুন) দিবাগত রাত ১২টাকে শুমারির রেফারেন্স পয়েন্ট বা সময় হিসেবে ধরা হবে। আর তথ্য সংগ্রহ কার্যক্রমে বা শুমারিকর্মী হিসেবে সারাদেশে চার লাখেরও বেশি মানুষ যুক্ত থাকবেন। যাদের উপরই মূলত নির্ভুল তথ্য সংগ্রহের মতো বিশাল দায়িত্ব পড়েছে। যাতে কোনোভাবেই ‘সামান্যতম ভুল’ করা যাবে না।

হ্যাঁ, ‘নির্ভুল তথ্য’। যার উপর নির্ভর করছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন-অগ্রগতি। অর্থনীতির দৃষ্টিতে প্রতিটি নাগরিককে উন্নয়নজালে না আনতে পারলে একটি দেশের ‘সার্বিক উন্নয়ন’ সম্ভব নয়। তাই জনশুমারি থেকে কোনোভাবেই যেন কেউ বাদ না পড়ে, সেজন্যও প্রচার-প্রচারণা চলছে। উদ্বুদ্ধকরণ বিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, মাইকিং ইত্যাদির মাধ্যমে চলছে সেই আয়োজন।

আমরা জানি, সঠিক পরিসংখ্যান না থাকার কারণে উন্নয়নধারায় কখনো কখনো কোনো কোনো জনগোষ্ঠী, অঞ্চল, পেশাজীবী, নৃ-গোষ্ঠী বাদ পড়তে পারে। তার অনেক উদাহরণও আছে। তাই উন্নয়ন পরিকল্পনায় সঠিক তথ্য-উপাত্ত পাওয়াটা জরুরি। এই কাজের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আমরা সবাই সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো। এমনকি কোনো কারণে তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও যদি ভুল করেন, তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে নিজ উদ্যোগে। যদিও যারা একবার বাদ পড়বেন, পুনরায় তাদের তথ্য সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

আমরা মনে করি, সবাইকে জনশুমারিতে নির্ভুল তথ্য দিতে হবে। প্রয়োজনে নিজের উদ্যোগেই তা করতে হবে। এর কোনো বিকল্প নেই। কেননা এ জনশুমারিতেই ফুটে উঠবে বাংলাদেশের সার্বিক চিত্র।

Tags: আদমশুমারিগৃহগণনাজনশুমারিজনশুমারি ও গৃহগণনা-২০২২পরিসংখ্যান ব্যুরোবিবিএস
Previous Post

এবার তুরস্কের শিল্পীর কণ্ঠে ইমরানের গান

Next Post

জামাল বলছেন ‘চাপে থাকবে মালয়েশিয়াই’

Next Post
বাংলাদেশের ফুটবল কোচ জামাল ও খেলোয়াড় মালয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল বলছেন ‘চাপে থাকবে মালয়েশিয়াই’

পাকিস্তান ক্রিকেট দল ট্রফি জিতেছে, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে পেছনে ফেলে চারে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT