চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার তুরস্কের শিল্পীর কণ্ঠে ইমরানের গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 13, জুন 2022
in বিনোদন
A A
তুরস্কের শিল্পীর গানে ইমরান, গিটার ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত শিল্পী ইমরানের বহুল আলোচিত ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি দেশের পাশাপাশি ভিনদেশীদের কাছেও জনপ্রিয়। সে কারণে ব্রাজিল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া থেকে এর আগে গানটি কাভার করেছিলেন অনেকে।

নতুন করে তুরস্কের মুরাত য়িলদিরিম নামের এক শিল্পী ইমরানের এই গানটি বাংলায় গাইলেন! ১ মিনিট ১০ সেকেন্ডের সেই গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার ও গায়ক ইমরান।

পরে চ্যানেল আই অনলাইনকে ইমরান জানান, এর আগেও উনি আমার একটি গান করেছিলেন। একজন আমাকে ট্যাগ করেছিলেন। পরে আমি শেয়ার দিলে সেই গানের ভিউ মিলিয়ন ক্রস করে। পরে হয়তো উনি অনুপ্রাণিত হয়ে নতুন করে ‘বলতে বলতে’ গেয়ে নিজের ফেসবুক ও ইউটিউবে আপলোড করেছেন। আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন। ভীষণ ভালো লেগেছে দেখে।

তবে ‘বলতে বলতে চলতে চলতে’ এই প্রথম কোনো ভিনদেশী গাইলেন এমনটা নয়। ইমরান বলেন, এর আগে ব্রাজিল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকেও অনেকে গেয়েছেন। তবে তুরস্কের যিনি গেয়েছেন তারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

ইমরান মনে করেন, বাংলা গান এভাবেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটা দেশের সংগীতের জন্য খুবই ইতিবাচক দিক।

বলতে বলতে চলতে চলতে গানটি প্রায় ৭ বছর আগে ইমরান ইউটিউবে প্রকাশ করেন। প্রায় ৭৩ মিলিয়ন দর্শক গানটি উপভোগ করেন। গানের কথা লিখেছিলেন শফিক তুহিন, সুর-সংগীত ছিল ইমরানের। তার সঙ্গে গানের মডেল তানজিন তিশা।

Tags: ইন্ডিয়াইন্দোনেশিয়াইমরানগানতুরস্কব্রাজিলমালয়েশিয়ালিড বিনোদনশিল্পীসিঙ্গাপুরসিনেমা
Previous Post

এগিয়ে চলি একসাথে

Next Post

নির্ভুল তথ্য দিতে হবে

Next Post
বাংলাদেশের নির্বাচনী প্রচার, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ভুল তথ্য দিতে হবে

বাংলাদেশের ফুটবল কোচ জামাল ও খেলোয়াড় মালয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল বলছেন ‘চাপে থাকবে মালয়েশিয়াই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT